Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন, বিজেপির বিক্ষোভ,আদালত চত্বরে আইনজীবীদের তুমুল হৈচৈ (Swarup Biswas)। নির্ধারিত সময়ের আগে আদালতে পেশ করা হয় স্বরূপ বিশ্বাসকে, জনরোষ থেকে বাঁচানোর জন্য। তারপর প্রায় বেলা তিনটে নাগাদ শুরু হয় শুনানি। বিজেপির লিগ্যাল সেলের আইনজীবীরা প্রথমে বিক্ষোভ দেখান স্বরূপ বিশ্বাসের যথাযথ শাস্তির দাবি জানিয়ে।

সরকারি আইনজীবী (Swarup Biswas)
অভিযুক্ত প্রভাবশালী মন্ত্রীর লক্ষন ভাই, আরও টাকা দিয়েছে। চার জন অভিযোগকারী বলেছে টাকা দিয়েছে, কার কার কাছে টাকা তুলেছে সেই পর্যন্ত দেখতে হবে।বাকিদের ২২ লক্ষ টাকা নিয়েছে। পুলিশ হেফাজত চাই। ১৪ দিনের। ফুল টার্ম।
অভিযোগকারীর আইনজীবী
একটা দল বেঁধে কাজ করে, এখন ভয় কমে গেছে।

অভিযুক্তপক্ষের আইনজীবী
একটি অভিযোগের মধ্যেই প্রায় সাত জনের নাম দিয়ে টাকা তোলার কথা বলা হয়েছে, কিন্তু অভিযুক্ত স্বরুপ বিশ্বাসের ভূমিকা সরাসরি নেই। অস্ত্র দিয়ে ভয় দেখানো হচ্ছে কিন্তু অভিযুক্ত সেখানে নেই। সিসি ক্যামেরা ফুটেজ দেখে রিপোর্ট করার আইন আছে।
কি ঘটেছিল (Swarup Biswas)
তোলাবাজি এবং এক মহিলার শ্লীলতাহানির মত অত্যন্ত গুরুতর অভিযোগ। গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Arrest)। নিউ আলিপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগকারীর আইনজীবীদের মধ্যে তুমুল হৈচৈ শুরু হয় আদালত কক্ষের মধ্যে ক্ষনিকের জন্য।
পুলিশি তৎপরতা (Swarup Biswas)
পুলিশ সূত্রে জানা গেছে, এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানায় একটি মামলা রুজু করা হয়। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে নিউ আলিপুর থানা এলাকায় ওই মহিলাকে শ্লীলতাহানি করা এবং ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা তোলাবাজি করার অভিযোগ ওঠে।
আরও পড়ুন: Chenab Indo Pak: চেনাব নদীতে ভারতের নতুন প্রকল্প :পাকিস্তানের তীব্র আপত্তি
অতীতের ঘটনা
২০০৮ সালে এক কেসে চারু মার্কেট এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনাতেও স্বরূপ বিশ্বাসের নাম উঠে এসেছিল। পুলিশ দাবি করেছিল, ওই ঘটনায় থানায় ভাঙচুর, পুলিশ গাড়িতে অগ্নিসংযোগ এবং দাঙ্গার ঘটনায় তিনি জনতাকে নেতৃত্ব দিয়েছিলেন। যদিও সেই অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। কথায় আছে না পাপ বাদকেও ছারে না।



