Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনুষ্কা জোয়ারদার: বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরূপ বিশ্বাস (Swarup Biswas Arrest)। ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে টলিউডে দাদাগিরির অভিযোগ উঠেছিল। এই অবস্থায় কেটিভি বাংলাকে কী জানালেন টলিপাড়ার কলাকুশলীরা?
মমতা শঙ্কর, অভিনেত্রী (Swarup Biswas Arrest)
“আমি শুধু দেখে যাচ্ছি আর খুশি হচ্ছি যে যারা অন্যায় (Swarup Biswas Arrest) করছে তারা শাস্তি পাচ্ছে। যাদের যেটা প্রাপ্য তারা সেটাই পাচ্ছে। এভাবেই শক্ত হাতে যেন সবটা সামাল দেওয়া হয়। আগে থ্রেট কালচার চলছিল, এখন আমরা মন খুলে কথা বলতে পারছি।”
ভরত কল, অভিনেতা (Swarup Biswas Arrest)
“যারা ক্ষমতায় থাকে তারা সেভাবেই চালনা (Swarup Biswas Arrest) করে। এর তদন্ত হোক। শুধু স্বরূপ বিশ্বাস কেন যারা অন্যায় করেছে তারা যেন শাস্তি পায়। জোর জবরদস্তি জুলুম তো হয়েছে।”
অনামিকা সাহা, অভিনেত্রী (Swarup Biswas Arrest)
“একটা কথা বোঝা উচিত মাথার উপর ঈশ্বর (Swarup Biswas Arrest) আছে। অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। টলিউডকে রাজনীতি শেষ করে দিয়েছিল। স্বরূপ বিশ্বাস আমার সঙ্গে যা খারাপ ব্যবহার করেছিল তা কোনও দিন ভুলতে পারবো না। পরিবর্তন আসবেই।”
শ্রীলেখা মিত্র, অভিনেত্রী
“যারা স্বরূপ বিশ্বাসকে স্বরূপ বিশ্বাস হতে দিয়েছিলেন তাদের প্রশ্নটা করা উচিত। আর্টিস্ট ফোরামের যারা ওনাকে পরিবার বলে গণ্য করেছে তারা প্রশ্নের উত্তর দিক। আমি ভোটের আগে মুখ খুলেছি ওনার বিরুদ্ধে। আমাকে তৃণমূলের পতনের জন্য অপেক্ষা করতে হয়নি। স্বরূপ বিশ্বাসের সঙ্গে আরও লোকজন ছিল। তারা উত্তর দিক।”
পিয়া সেনগুপ্ত, ইম্পা সভাপতি
“উনি অন্যায় করলে আইন বিচার করবে। দোষ প্রমাণিত হলে আইন আইনের পথে চলবে। শাস্তি দেবে।”
আরও পড়ুন: Soham Chakraborty: অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, দায়ের FIR
রানা সরকার, প্রযোজক
“উনি সিনেমার লোক না, তাই উনি ফেডারেশনের সদস্য কিভাবে হল জানতেই পারিনি। কিন্তু গত ১২-১৩ বছর ধরে যেভাবে উনি কাজে ইন্টারফেয়ার করতেন, পুরোটা কন্ট্রোল করতেন, সর্বোপরি উনি একজন ইগো সর্বস্ব মানুষ, হঠাৎ করে নিয়ম বানিয়ে দিতেন। এই যে মাফিয়াগিরি চলত, তার জন্য তাদের কষ্ট হত, সমস্যা হত। আমাদের ইন্ডাস্ট্রিতে যারা যোগ্য তাদের নিয়ে কাজ করতে চাই। সবসময় তার দাদাগিরি। কেন? না উনি মন্ত্রীর ভাই, সরকারি পক্ষের লোক ছিলেন। থ্রেট কালচার, ব্যান কালচার উনিই শুরু করেছিলেন। আমরা প্রতিবাদ করেছি। বাংলা ইন্ডাস্ট্রি অন্ধকারে চলে গেছিল। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের জন্য প্রশাসন ও সরকারকে ধন্যবাদ। অন্যায়ের বিচার হোক সেটাই চাইছি।”


