Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্বাধীনতা দিবসের আগে বড়পর্দায় (Dev Big Film) আসার কথা ছিল দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় বদল আনলেন অভিনেতা-প্রযোজক। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন, আপাতত ছবির মুক্তি স্থগিত রাখা হয়েছে। তবে নতুন মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি।
দেবের কেরিয়ারের ৫০তম ছবি (Dev Big Film)
এটি দেবের কেরিয়ারের ৫০তম (Dev Big Film) ছবি। বাস্তব জীবনের নায়ক, জলপাইগুড়ির সমাজসেবী করিমুল হকের জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। পরিচালনার দায়িত্বে রয়েছেন বিনয় মুদগিল। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস এবং নন্দী মুভিজের ব্যানারে নির্মিত এই ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে।
দুই বড় ছবিকে ঘিরে বিভ্রান্তি! (Dev Big Film)
শিল্পমহলের একাংশের মতে, একই সময়ে নন্দী (Dev Big Film) মুভিজের ব্যানারে তৈরি জিতের ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তির প্রস্তুতি নেওয়ায় দুই বড় ছবিকে ঘিরে বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় দেব ও জিতের অনুরাগীদের মধ্যেও শুরু হয় তর্ক-বিতর্ক। শেষ পর্যন্ত দেব নিজের ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে, জিতের ছবি ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ঘোষণা হয়েছে।

আরও পড়ুন: Sukumar Upadhyay: খাকির আড়ালে মানবিক মুখ, অসহায় মানুষের ‘মসিহা’ পুলিশকর্মী সুকুমার উপাধ্যায়
ইনস্টাগ্রাম স্টোরিতে দেব লিখেছেন, প্রতিটি যাত্রারই একটি উপযুক্ত সময় থাকে। দর্শকদের কাছে সেরা অভিজ্ঞতা পৌঁছে দিতেই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভক্তদের ভালোবাসা, ধৈর্য এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।


