Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পরিবারের দায়িত্ব পালনে এবার সরকারি কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ নিল তামিলনাড়ুর (Tamil Nadu Paternity Leave) সরকার। পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজ্যের ইতিহাসে এই প্রথম পুরুষ সরকারি কর্মীদের জন্য এমন ছুটির ব্যবস্থা কার্যকর হতে চলেছে।
কেন এই পদক্ষেপ? (Tamil Nadu Paternity Leave)
সরকারি সূত্রে জানা গিয়েছে, কর্মীদের দীর্ঘদিনের (Tamil Nadu Paternity Leave) আবেদনের কথা বিবেচনা করেই এই পদক্ষেপ করেছে প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, সন্তানের জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে থেকে শুরু করে সন্তান জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে যে কোনও সময়ে এই ছুটি নেওয়া যাবে। অর্থাৎ, নবজাতকের আগমন থেকে শুরু করে তার প্রাথমিক পরিচর্যার সময় বাবার উপস্থিতি নিশ্চিত করাই এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য।
মুখ্যমন্ত্রীর দফতরের বিবৃতি (Tamil Nadu Paternity Leave)
মুখ্যমন্ত্রীর দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে সন্তান প্রতিপালনের দায়িত্বে বাবা-মা দু’জনের সমান অংশগ্রহণকে উৎসাহিত করতে চায় সরকার। সন্তানের জন্মের সময় মায়ের পাশে থাকা এবং নবজাতকের দেখভালে বাবার ভূমিকা আরও বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: Malda Railway Bribery: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধৃত মালদা রেল ডিভিশনের আধিকারিক, সিল কোয়ার্টার
উল্লেখ্য, তামিলনাড়ুর মহিলা সরকারি কর্মীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান। চলতি বছরের আগস্টে তৃতীয় সন্তানের ক্ষেত্রেও এই সুবিধা সম্প্রসারণ করা হয়েছিল। এবার পিতৃত্বকালীন ছুটি চালু হওয়ায় কেরালা, সিকিম ও হরিয়ানার মতো রাজ্যের তালিকায় জায়গা করে নিল তামিলনাড়ু। সরকারি কর্মীদের পারিবারিক দায়িত্ব ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য তৈরির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করল।


