Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিনোদন, রাজনীতি ও সামাজিক মর্যাদার সংঘাত এই তিনের জটিল মেলবন্ধনেই আবারও উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গের এক সাংস্কৃতিক অনুষ্ঠান (Mimi Chakraborty)। অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীকে ঘিরে বনগাঁর ঘটনায় শুধু মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগই নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে হেনস্তা, তদন্তে বাধা, গ্রেপ্তারি এবং হাসপাতালের বেড থেকে প্রকাশ্যে হুমকির মতো গুরুতর বিষয়।

নির্ধারিত সময় বনাম তারকার উপস্থিতি (Mimi Chakraborty)
গত রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের উদ্যোগে আয়োজিত হয়েছিল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ক্লাব সূত্রে জানা যায়, মিমির অনুষ্ঠান ছিল রাত সাড়ে ১০টায়। কিন্তু তিনি সেখানে পৌঁছন প্রায় এক ঘণ্টা দেরিতে। রাত পৌনে ১২টার দিকে মিমি মঞ্চে ওঠেন। অথচ প্রশাসনের তরফে অনুষ্ঠান চালানোর অনুমতি ছিল রাত ১২টা পর্যন্তই। পাশাপাশি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শেষ করার বিষয়ে কড়া অবস্থানে ছিল উদ্যোক্তারা।

অপমানের অভিযোগ (Mimi Chakraborty)
মিমির অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠান চলাকালীন ক্লাবের অন্যতম কর্মকর্তা ও মূল উদ্যোক্তা তনয় শাস্ত্রী আচমকাই মঞ্চে উঠে পড়েন এবং গানের মাঝখানেই তাঁকে নামিয়ে দেওয়া হয়। এতে তিনি চরমভাবে অপমানিত বোধ করেন বলে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে, ক্লাব কর্মকর্তা রাহুল বসু ও শোভন দাস দাবি করেন, “মিমি চক্রবর্তীকে কোনও অসম্মান করা হয়নি। প্রশাসনের নির্দেশ মেনে ঠিক রাত ১২টায় অনুষ্ঠান বন্ধ করা হয়। অনুষ্ঠান বন্ধের ঘোষণা ওঁর অসম্মান বলে মনে হতে পারে, কিন্তু তাঁকে সসম্মানেই বিদায় জানানো হয়েছে।” এই দুই বিপরীত বক্তব্যই ঘটনাটিকে আরও জটিল করে তোলে।
অভিযোগ থেকে গ্রেপ্তারি (Mimi Chakraborty)
মিমির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বনগাঁ থানার পুলিশ। তিনদিন পর বৃহস্পতিবার দুপুরে তনয় শাস্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারের সময় তীব্র বাধার মুখে পড়তে হয় পুলিশকে। অভিযোগ, তনয় শাস্ত্রীর বাড়ির সামনে একাধিক মহিলা জড়ো হয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করেন। ঠেলাঠেলির পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত পুলিশ বলপ্রয়োগ করে তনয় শাস্ত্রীকে বাইরে নিয়ে আসে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তনয় শাস্ত্রী-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: Kolkata Book Fair: বাইরে বসে স্রষ্টারা! শিল্পী ছাড়া আদৌ সম্পূর্ণ হয় বইমেলা?
নাটকীয় মোড়
গ্রেপ্তারির পরই অসুস্থ হয়ে পড়েন তনয় শাস্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এখানেই শেষ নয়। হাসপাতালের বেডেও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থাতেও মিমি চক্রবর্তীর উদ্দেশে হুমকি দেন বলে অভিযোগ। সংবাদমাধ্যমের সামনে স্পষ্ট ভাষায় জানান, তিনি মিমিকে “ছাড়বেন না”। এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়।



