Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভ্যাপসা গরমে যখন হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ, ঠিক তখনই রাজ্যের একাধিক জেলায় শুরু হতে চলেছে আবহাওয়া বদল (West Bengal Weather)! আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

পুড়ছে গোটা দেশ (West Bengal Weather)
তীব্র গ্রীষ্মের দাবদাহে পুড়ছে গোটা দেশ। তাপমাত্রা যখন ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, তখন শরীরের রক্ত সঞ্চালনের স্বাভাবিক ধরণ বদলাতে শুরু করে।শরীর থেকে তাপ বার করে দিতে ত্বকের দিকে বেশি রক্ত পাঠানো হয়। ফলে অতিরিক্ত গরমে হৃদযন্ত্র, কিডনি ও মস্তিষ্কের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলির উপর বাড়তি চাপ পড়ে।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা (West Bengal Weather)
দক্ষিণ বিহারে রয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত উত্তর দক্ষিণ অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং ওড়িশার উপর দিয়ে গিয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। কারণ পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। বৃহস্পতি ও শুক্রবার ২৮ এবং ২৯ মে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে হাওয়া বদল হবে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি (West Bengal Weather)
বুধবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির স্পেল শুরু হওয়ার সম্ভাবনা। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাগুলিতেও আর্দ্রতা বেশি থাকায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
অস্বস্তি কম থাকবে (West Bengal Weather)
আংশিক মেঘলা আকাশ এবং হাওয়া থাকায় কিছু এলাকায় গরম ও অস্বস্তি কম থাকবে। আজ, মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বুধবার থেকে শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির দাপট থাকবে।
কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা (West Bengal Weather)
বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা এবং হাওড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বুধবার থেকেই। বৃহস্পতিবার এই দুই জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শুক্রবারের পর থেকে কলকাতা, হাওড়া, হুগলি বা উত্তর ২৪ পরগনায় আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা নেই। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগামী রবিবার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে।

জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি (West Bengal Weather)
অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী: উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং এবং জলপাইগুড়ি—এই জেলাগুলিতে সকাল থেকেই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছেশুধুমাত্র উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের ও মাঝের কিছু জেলাতেও আজ সকাল থেকে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: Chand Mera Dil: অনন্যা পান্ডের ভরতনাট্যম দৃশ্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক
এই জেলাগুলিতেও বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং সেই সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কলকাতার ক্ষেত্র সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা – ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস।



