Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর পাস বিলি ঘিরে আর্থিক অনিয়মের (Indranil Sen) অভিযোগে তৃণমূল সরকারের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ইউনেস্কোর স্বীকৃতির নাম ব্যবহার করে পুজোর পাসের মাধ্যমে কোটি কোটি টাকা তোলার অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি, এই মামলার আর্থিক লেনদেনের সূত্র খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
রাজনৈতিক মহলে চর্চা (Indranil Sen)
ইন্দ্রনীল সেন দীর্ঘদিন তৃণমূল সরকারের মন্ত্রিসভার (Indranil Sen) সদস্য ছিলেন। ২০১৬ সাল থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন সরকারি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁকে দেখা যেত। এবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে তদন্তে নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
আর্থিক লেনদেনের কথা উল্লেখ (Indranil Sen)
প্রকাশিত তথ্য অনুযায়ী, ED-র বিবৃতিতে একাধিক আর্থিক লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, মন্ত্রী থাকাকালীন ইন্দ্রনীল সেনের দুই ঘনিষ্ঠ ব্যক্তির সংস্থাকে ৮৫ কোটি টাকারও বেশি মূল্যের টেন্ডার দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ওই সংস্থাগুলি থেকে তাঁর আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন সংস্থায় টাকা যাওয়ার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Cyclone Arnab Effect: দুর্বল হয়েছে ‘অর্ণব’, তবু কাটেনি দুর্যোগ! বৃষ্টিতে ভিজছে বাংলা
এ ছাড়া, ইন্দ্রনীল সেনের মালিকানাধীন অকটেভ রেকর্ডসের অ্যাকাউন্টে ৩ কোটি ৮০ লক্ষ টাকা জমা পড়েছিল বলে ED-র বক্তব্য। ওই অ্যাকাউন্ট থেকে ৩০ লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল বলেও সংস্থার দাবি। ইন্দ্রনীল সেনের পূর্ববর্তী ব্যাখ্যা অনুযায়ী, ওই অর্থ রয়্যালটি বাবদ দেওয়া হয়েছিল।


