Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হাইকোর্টে আবারও বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বিদেশে চোখের চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট (Abhishek Banerjee)। তবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত তাঁর রক্ষাকবচের বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে, সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তাঁর নির্দেশে পরিষ্কার জানিয়ে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হলেও তিনি এখন বিদেশে চিকিৎসা করাতে যেতে পারবেন না।এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করানোর জন্য ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে পরামর্শ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।
প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসার নির্দেশ দেবেন বলেও জানান বিচারপতি ভট্টাচার্য্য। এদিন শুনানিতে চোখের চিকিৎসার জন্য কেন বিদেশে যেতে হবে, সেই প্রশ্ন তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, চোখের চিকিৎসার জন্য কলকাতাতেই একাধিক উন্নতমানের হাসপাতাল রয়েছে। তখনই বিচারপতি বলেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালেই চোখের চিকিৎসা করাতে পারেন।
এসএসকেএমে চিকিৎসা করানোর জন্য পরামর্শ (Abhishek Banerjee)
বিতর্কিত ডিজে বাজানোর মন্তব্যের মামলায় সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। সেই আবেদন মেনে এদিন আদালত অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আগামী ৬ অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। কিন্তু আগামী ২৯ জুলাই অভিষেকের চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার কথা থাকলেও সেই অনুমতি মঞ্জুর করেনি হাইকোর্ট।
আরও পড়ুন: 21 July: পালাবদলের পর বদলে গেল ২১ জুলাইয়ের চেনা ছবি
অভিষেকের আইনজীবী বিদেশে যাওয়ার অনুমতি চাইলে, বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তখন বিদেশে গিয়েই চিকিৎসা করাতে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তখনই তিনি বলেন, কলকাতাতেই তো একাধিক উন্নতমানের হাসপাতাল রয়েছে। তাহলে চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে হবে কেন? এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নিদের্শ দেবেন বলেও জানান বিচারপতি।

বিচারপতির এই মন্তব্যের বিরোধিতা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য্য ও সব্যসাচী বন্দোপাধ্যায়। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আদালত কখনোই চায় না, আবেদনকারীর চিকিৎসায় কোনও কোনও সমস্যা হোক। বিচারপতি প্রাথমিক পরামর্শে বলেন, এসএসকেএম হাসপাতালে চোখের প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপোর্ট জমা দিন। তা দেখে আদালত ঠিক করবে, বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে কি না। তখন আদালত অনুমতি দেবে। আদালতের এই নির্দেশের ফলে আগামী দু’মাস বিদেশে যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।



