Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের দুই স্টক এক্সচেঞ্জে চলতি সপ্তাহে লিস্টিং হবে ২৪টি IPO-র। দেহে নিন সেই তালিকা (IPO)।
মার্কেটে আইপিও-র সুনামি (IPO)
প্রাইমারি মার্কেটে শেষ দুই সপ্তাহে এসেছে আইপিও-র ঝড়। গত দুই সপ্তাহের থেকে কম সংখ্যক IPO-র সাবস্ক্রিপশন শুরু হবে এই চলতি সপ্তাহে।এই সপ্তাহে আবেদন চলবে মোট পাঁচটি আইপিও-তে। লগ্নিকারীদের এখন নজর রয়েছে সেই সব সংস্থার আইপিও লিস্টিংয়ের দিকে। যার মধ্যে রয়েছে টাটা ক্যাপিটাল ও এলজি ইলেকট্রনিক্সের মতো সংস্থার নাম। দেশের দুই স্টক এক্সচেঞ্জে চলতি সপ্তাহে লিস্টিং হতে চলেছে ২৪টি আইপিও-র (IPO)।
টাটা ক্যাপিটাল আইপিও
টাটা ক্যাপিটাল আইপিও-র শুরু হয়ে গেছে। যা চলবে ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। এই সংস্থার প্রতি শেয়ার প্রাইস ব্যান্ড ৩১০ টাকা থেকে ৩২৬ টাকা। টাটা ক্যাপিটাল মার্কেট থেকে ১৫,৫১১ কোটি টাকা তুলবে।
এলজি ইলেকট্রনিক্স আইপিও
এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন চলবে ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। এলজি ইলেকট্রনিক্স আইপিও-র মাধ্যমে তুলবে ১১ হাজার ৬০৭ কোটি টাকা। এই সংস্থার প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ১ হাজার ৮০ টাকা থেকে ১ হাজার ১৪০ টাকা।
অনন্তম হাইওয়ে ট্রাস্ট আইপিও
৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন। এই সংস্থার প্রাইস ব্যান্ড ৯৮ টাকা থেকে ১০০ টাকা। এই সংস্থা আইপিও-র মাধ্যমে বাজার থেকে তুলবে ৪০০ কোটি টাকা।
রুবিকন রিসার্চ আইপিও
এই সংস্থায় লগ্নি করতে পারবেন ৯ অক্টোবর থেকে, যা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। রুবিকন রিসার্চ বাজার থেকে ১ হাজার ৩৭৭ কোটি টাকা তোলার লক্ষ্যে মার্কেটে তাদের আইপিও আঁচে। প্রাইস ব্যান্ড ৪৬১ থেকে ৪৮৫ টাকা।

মিত্তল সেকশনস আইপিও
এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন চলবে ৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত। এই সংস্থার শেয়ারের প্রাইস ব্যান্ড ১৩৬ টাকা থেকে ১৪৩ টাকা। এই সংস্থা বাজার থেকে ৫২ কোটি ৯১ লক্ষ টাকা তোলার লক্ষ্যে আনছে তাদের আইপিও।
আরও পড়ুন: Stock Market: সোমবার শেয়ার মার্কেটে দেখা গেল রকেট গতি
এই পাঁচ সংস্থার পাশাপাশি আরও ২৪টি সংস্থার আইপিও-র লিস্টিং হবে এই সপ্তাহে। যার মধ্যে রয়েছে গ্লটিস আইপিও, পেস ডিজিটেক আইপিও, ওম ফ্রেট ফরওয়ার্ডার্স আইপিও, ফ্যাবটেক টেকনোলজিস, অ্যাডভান্সড অ্যাগ্রোলাইফ আইপিও, উইওয়ার্ক ইন্ডিয়া আইপিও। এই সব কটা আইপিও-র লিস্টিংয়ের দিকে নজর থাকবে লগ্নিকারীদের ও বাজার বিশেষজ্ঞদের (IPO)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


