Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এ সপ্তাহে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পয়েন্ট বেড়েছে দেড় শতাংশের আশেপাশে (Stocks)।
নজর রাখুন এই পাঁচ স্টকে (Stocks)
এই সপ্তাহের প্রথম তিন ট্রেডিং সেশনেই বৃদ্ধি দেখেছে দেশের শেয়ার মার্কেট। এই সপ্তাহে পয়েন্ট বেড়েছে দেড় শতাংশের কাছাকাছি। শেষ ট্রেডিং সেশনে নিফটি৫০ ১৮০ পয়েন্ট বেড়ে রয়েছে ২৫ হাজার ৮৭৫ পয়েন্টে। সেনসেক্স ৫৯৫ পয়েন্ট বেড়ে রয়েছে ৮৪ হাজার ৬৫২ পয়েন্টে। স্টক মার্কেটের চাঙ্গা ভাবের জেরে ইনভেস্টরদের লগ্নি নিয়ে আগ্রহ বেড়েছে। বাজার বিশেষজ্ঞরাও বিভিন্ন স্টকে লগ্নির পরামর্শ দিচ্ছেন। দেখুন বৃহস্পতিবার কোন কোন স্টকের কথা জানালেন তাঁরা (Stocks)।
- ইন্দাসইন্ড ব্যাঙ্ক লিমিটেড: দেশের এই বেসরকারি ব্যাঙ্কের স্টক নিয়ে আশাবাদী মার্কেট এক্সপার্টদের। এই স্টকের দাম এখন ৮৬৪ টাকা। এর টার্গেট প্রাইস ৯২৪ টাকা এবং এর স্টপ লস ৮৩৪ টাকা (Stocks)।
- ম্যাক্স ফিনানশিয়াল সার্ভিস: ফিনানশিয়াল সার্ভিস সেক্টরের এই স্টকের দাম রয়েছে এখন ১ হাজার ৭১৯ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৮৪০ টাকা এবং স্টপ লস ১ হাজার ৬৫৯ টাকা।
- বাজাজ ফিনান্স লিমিটেড: ফিনানশিয়াল সেক্টরের এই স্টক নিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। এখন এই স্টকের দাম ১ হাজার ১২ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৫৫ টাকা এবং স্টপ লস ৯৯০ টাকা।

আরও পড়ুন: Delhi Blast: মাস্টারমাইন্ডের ডায়েরিতে মিলল জঙ্গি ছকের গোপন কোড, আটক আরও এক চিকিৎসক
- ইটারনাল লিমিটেড: জোম্যাটোর পেরেন্ট কোম্পানির শেয়ারের নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই স্টকের দাম এখন ৩০৭ টাকা। এর টার্গেট প্রাইস ৩২২ টাকা এবং স্টপ লস ৩০০ টাকা।
- গ্লেনমার্ক ফার্মা: ওষুধ প্রস্তুতকারক এই সংস্থার স্টকেও নজর রাখুন বৃহস্পতিবারের ট্রেডিং সেশনে। এই স্টকের দাম এখন ১ হাজার ৮৪৭ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৯৩৫ টাকা এবং স্টপ লস ১ হাজার ৮১৫ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


