Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পর্দায় অ্যাকশন দৃশ্যে ঝুঁকি (Tiger Shroff) নিতে অভ্যস্ত টাইগার শ্রফকে সম্প্রতি বাস্তব জীবনেও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহুতে একটি ফুটবল মাঠের বাইরে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। দুষ্কৃতীরা পরপর ৫ থেকে ৭ রাউন্ড গুলি চালায় বলে জানা গিয়েছে। ঘটনায় টাইগার অক্ষত থাকলেও তাঁর গাড়ির চালক এবং এক পথচারী আহত হন। এই ঘটনার পর অভিনেতার নিরাপত্তা এবং আগামী কাজের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।
অভিনয় থেকে বিরতি? (Tiger Shroff)
তবে খবর অনুযায়ী, আপাতত অভিনয় (Tiger Shroff) থেকে সরে দাঁড়ানোর কোনও পরিকল্পনা নেই টাইগারের। বরং নভেম্বরেই আবার শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। পরিচালক রাজ মেহতার ‘লগ যা গলে’ ছবির বাকি অংশের কাজ শেষ করতে প্রায় ১০ দিনের একটি বিশেষ শিডিউল রাখা হয়েছে। অভিনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে শুটিংয়ের স্থান গোপন রাখা হবে বলে জানা যাচ্ছে। ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ কয়েক জন ছাড়া অন্যদের কাছে সেই লোকেশন প্রকাশ করা হচ্ছে না।
আরও পড়ুন: Bhutan Lake Outburst: ভুটানের লেক ভাঙতেই বাড়ছে আতঙ্ক, সঙ্কোশ নদীকে ঘিরে সতর্কতা জারি বাংলায়!
সূত্রের দাবি, কাজের ক্ষেত্রে কোনও বিরতি না নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই ছবির শুটিং শেষ করতে চান টাইগার। প্রযোজকদের যাতে আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়, সেই বিষয়টিও তাঁর ভাবনায় রয়েছে বলে জানা গিয়েছে।


