Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কাজের সূত্রে বিদেশে গিয়ে দীর্ঘদিন (Indian Sailors Detained) ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ছয় ভারতীয় নাবিক। সাত মাসেরও বেশি সময় ধরে পাকিস্তানের করাচি বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে রয়েছেন তাঁরা। কবে দেশে ফিরতে পারবেন, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও আশ্বাস মেলেনি। নাবিকদের পরিবারের অভিযোগ, বারবার প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মহলে আবেদন জানিয়েও সমস্যার সমাধান হয়নি।
কবে থেকে আটকে? (Indian Sailors Detained)
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের (Indian Sailors Detained) কেভার শিপিং কোম্পানির ‘কেভার’ নামের জাহাজে চুক্তিভিত্তিক কাজে যোগ দিয়েছিলেন ওই ছয় জন। গত ১৭ এপ্রিল জাহাজটি করাচি বন্দরে পৌঁছনোর পর থেকেই তাঁদের সেখানে আটকে থাকতে হয়েছে। জাহাজ সংস্থা ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে আর্থিক লেনদেন, আইনি বিষয় এবং নথিপত্র নিয়ে বিরোধের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ।
কারা আটকে রয়েছেন? (Indian Sailors Detained)
আটকে থাকা নাবিকদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা বিনীত কিশোর মিশ্র। তিনি জাহাজের চিফ অফিসার হিসেবে কাজ করতেন। তাঁর স্ত্রী নেহার দাবি, ছয় মাসের চুক্তিতে কাজে গেলেও চুক্তি ও ভিসার মেয়াদ গত অগস্টে শেষ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও দেশে ফেরার সুযোগ পাচ্ছেন না বিনীত ও তাঁর সহকর্মীরা।
আরও পড়ুন: Bhutan Lake Outburst: ভুটানের লেক ভাঙতেই বাড়ছে আতঙ্ক, সঙ্কোশ নদীকে ঘিরে সতর্কতা জারি বাংলায়!
পরিবারের আরও অভিযোগ, নাবিকদের পাসপোর্ট ও প্রয়োজনীয় নথি আটকে রাখা হয়েছে। জাহাজে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও সীমিত। খাবার এবং পানীয় জলের অভাবের মধ্যে দিন কাটছে তাঁদের। নেহার সঙ্গে ১৫-২০ দিনে একবার, তাও মাত্র এক-দু’মিনিটের জন্য কথা বলার সুযোগ হয়।


