Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: ‘দাপুটে’ তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীর (TMC Leader Arrest) দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত। ধৃতকে শুক্রবার ছাতনা থানার পক্ষ থেকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।
বৃহস্পতিবার গ্রেফতার (TMC Leader Arrest)
প্রসঙ্গত, বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাতনা ক্যাম্পাস জবরদখল করে বিভিন্ন ধরণের চাষাবাদ করার পাশাপাশি ওই ক্যাম্পাস থেকে বিভিন্ন সামগ্রী সরাতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন ওই এলাকার ‘দাপুটে’ তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী। বৃহস্পতিবার ছাতনা থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
কোন কোন ধারায় মামলা রুজু?
আইনজীবি অজয় চ্যাটার্জী বলেন, শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে ২১৮ ও ৩১৬ ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ পাঁচ দিনের হেফাজত চাইলেও বিচারক দু’দিনের জন্য তা মঞ্জুর করেছেন। আগামী রবিবার অভিযুক্তকে ফের আদালতে তোলা হবে।
অভিযুক্তের পাশে দাঁড়িয়েছেন ওই এলাকার আর এক ‘দাপুটে’ তৃণমূল নেতা তথা ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র। তাঁর দাবি, তৃণমূল করার কারণেই প্রতিহিংসা পরায়নবশত শঙ্কর চক্রবর্তীকে ফাঁসানো হয়েছে।


