Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমন পন্ডিত, ঝাড়গ্রাম: শুক্রবার দুপুরে গোপীবল্লভপুরের (TMC Leader Gun Attack) হাসপাতাল রোড এলাকা আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে। প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতা আকুল সেনাপতিকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলিচালনার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তৃণমূল নেতাকে গুলি (TMC Leader Gun Attack)
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে হাসপাতাল (TMC Leader Gun Attack) রোড এলাকায় তৃণমূল নেতা আকুল সেনাপতিকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলিচালনার ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহত আকুল সেনাপতির (৪৭) বুকের ডান দিকের বগলের কাছে গুলি লাগে বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে গোপীবল্লভপুর হাসপাতালে ভর্তি করা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্ত্রীকে আনতে যাচ্ছিলেন (TMC Leader Gun Attack)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার স্ত্রী তথা আশাকর্মী সাবিত্রী খামরি সেনাপতিকে আনতে গোপীবল্লভপুর হাসপাতালে যাচ্ছিলেন আকুল সেনাপতি। অভিযোগ, সেই সময় আগে থেকেই ওত পেতে থাকা দুই দুষ্কৃতী বাইকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরই দ্রুত এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
রক্তাক্ত অবস্থায় উদ্ধার

রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে গোপীবল্লভপুর হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়দের দাবি, আকুল সেনাপতি স্ত্রীকে নিতে হাসপাতালে আসবেন, সেই খবর আগে থেকেই জানত দুষ্কৃতীরা। সেই কারণেই হাসপাতালের সামনে আগে থেকেই ওত পেতে ছিল হামলাকারীরা বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: Ban Period Catch: ব্যান পিরিয়ডে রহস্যময় ট্রলারভর্তি মাছ উদ্ধার, রামগঙ্গায় চাঞ্চল্য
শুরু হয়েছে তদন্ত
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোপীবল্লভপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই গুলিকাণ্ড ঘটে থাকতে পারে। যদিও সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।


