Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ইসলামপুর কলেজে চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখোর, চাকুলিয়া – এই চার বিধানসভার প্রতিটির জন্য ইভিএম টেবিল থাকছে ১8 টি করে, পোস্টাল ব্যালট গণনার জন্য থাকছে বিধানসভা ভিত্তিক তিনটি করে টেবিল (Raiganj)।

পোস্টাল ব্যালট গণনার টেবিল বসানো হয় (Raiganj)
রায়গঞ্জ পলিটেকনিক কলেজে করণদীঘি ও হেমতবাদ বিধানসভার জন্য থাকছে ২০ টি করে ইভিএম গণনার টেবিল। ইভিএম গণনার জন্য কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার বিধানসভার জন্য যথাক্রমে রয়েছে ২২ টি, ১৬ টি ও ১৮ টি টেবিল। এছাড়াও রায়গঞ্জ পলিটেকনিক কলেজে, কারণদীঘি ও রায়গঞ্জ বিধানসভার জন্য রয়েছে ৪ টি করে পোস্টাল ব্যালট গণনার টেবিল এবং বাকি তিনটি বিধানসভার প্রতিটির জন্য রয়েছে ৩ টি করে পোস্টাল ব্যালট গণনার টেবিল।
ভিভিপ্যাট গণনার পৃথক টেবিল থাকছে (Raiganj)
এছাড়াও জেলার ৯ টি বিধানসভার প্রতিটির জন্য থাকছে একটি করে ভিভিপ্যাট গণনার পৃথক টেবিল। এই পুরো গণনা প্রক্রিয়ার জন্য কাউন্টিং টেবিলে থাকবেন ১৯০ জন কাউন্টিং সুপারভাইজার, ২২৮ জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। প্রতিটি টেবিলে থাকবেন একজন করে মাইক্রো অবজারভার। এছাড়াও প্রতিটি কাউন্টিং হলে থাকবেন একজন করে এ.আর.ও।

আরও পড়ুন: Noapara Blast: শেষ দফা ভোটের আগে উত্তেজনা, বোমা বিস্ফোরণে কাঁপল নোয়াপাড়া!
প্রশিক্ষণ দেওয়ার ব্যাবস্থা
রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ও ইসলামপুর কলেজে কাউন্টিং এর জন্য যাবতীয় আয়োজন চূড়ান্ত করতে তৎপর জেলাপ্রশাসন।
কাউন্টিং প্রক্রিয়ায় নিযুক্ত কর্মীদের দুই বার প্রশিক্ষণ দেওয়া হবে – প্রথম ট্রেনিং আজই সম্পন্ন হয়েছে কর্ণজোড়া অডিটোরিয়াম ও ইসলামপুরের স্কলার বিদ্যালয়ে।



