Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনুষ্কা জোয়ারদার: সরকার বদলের (Tollywood) পর থেকেই টলিউডে একাধিক পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ছবি মুক্তির নিয়ম, ফেডারেশনের ভূমিকা এবং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে প্রশ্ন উঠছে। দীর্ঘদিন ধরে যে কাঠামো মেনে ছবি মুক্তির পরিকল্পনা করা হতো, তা এখন কার্যত বদলের মুখে।
স্বরূপ বিশ্বাস গ্রেফতার (Tollywood)
ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাস (Tollywood) গ্রেফতার হওয়ার পর নতুন করে চর্চা শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন, তোলাবাজি এবং শ্লীলতাহানির মতো একাধিক অভিযোগ রয়েছে। যদিও বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে, তবে ইন্ডাস্ট্রির একাংশের দাবি, এই পরিবর্তনের ফলে টলিউডে কাজের পরিবেশ আরও স্বাভাবিক হতে পারে।
আগে ছবি মুক্তির ক্ষেত্রে ক্যালেন্ডার, ফেডারেশনের সিদ্ধান্ত এবং বিভিন্ন নিয়মের প্রভাব ছিল বলে অভিযোগ উঠত। কিন্তু বর্তমানে সেই পুরনো ব্যবস্থায় পরিবর্তন এসেছে। ইম্পা এবং ফেডারেশনের কাঠামো নিয়েও নতুন পরিস্থিতি তৈরি হয়েছে।
ছবি মুক্তির ক্ষেত্রে নিয়ম?
এখন প্রশ্ন, আগামী দিনে ছবির মুক্তির ক্ষেত্রে কী নিয়ম থাকবে? কীভাবে ঠিক হবে কোন ছবি কখন প্রেক্ষাগৃহে আসবে? এই বিষয়ে প্রযোজকরা এখনও স্পষ্ট কোনও মন্তব্য করতে চাইছেন না। তাঁদের বক্তব্য, যা হবে ইন্ডাস্ট্রির ভালোর জন্যই হবে।
Tattoo: ট্যাটু থাকলে সরকারি চাকরি পাওয়া যায়?
তারকা থেকে শুরু করে কলাকুশলীদের অনেকেই চাইছেন, টলিউড যেন রাজনীতি ও বিভাজন থেকে বেরিয়ে শুধুমাত্র কাজের জায়গা হয়ে ওঠে। ব্যান সংস্কৃতি বন্ধ হোক, শিল্পীরা স্বাধীনভাবে কাজের সুযোগ পান-এটাই এখন অনেকের প্রত্যাশা। পরিবর্তনের এই সময়ে টলিউড কোন পথে এগোয়, সেটাই এখন দেখার।


