Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: যে টস জিতে পরে ব্যাট করবে, তারা বাড়তি সুবিধা পেতে পারে বলে মনে করছেন অনেকে (Ind vs SA)।
টসের উপর ম্যাচের ভাগ্য (Ind vs SA)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে যে দল জিতবে তারাই সিরিজ নিজেদের নাম করে নেবে। প্রথম ম্যাচ ভারতের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে সেই হারের বদলা নিয়েছে প্রোটিয়ারা। তবে দুই ম্যাচেই টস হেরে খেলা শুরু করেছিল ভারতীয় দল। টানা পরপর ম্যাচে টস হেরে বিরল নজির এখন ভারতের নামে। অধিনায়ক বদলেছে কিন্তু টস ভাগ্য বদলায়নি ভারতের। তবে বিশেষজ্ঞদের মতে এই ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। টস জিতে দ্বিতীয় ব্যাটিং করা দল বাড়তি সুবিধা পেতে পরেই বলে মনে করছেন তাঁরা (Ind vs SA)।
প্রথম দুই ম্যাচে বিরাটের সেঞ্চুরির পর এই ম্যাচের টিকেটের চাহিদা ছিল তুঙ্গে। নিমেষে শেষ হয়ে যায় সিরিজ নির্ণায়ক ম্যাচের টিকিট। তবে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে বড় টার্গেট দিয়েও হারতে হয়েছিল ভারতকে। অধিনায়ক কেএল রাহুল ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে একাধিক কারণকে দায়ী করেন। তার মধ্যে অন্যতম দুই কারণ তাঁর আগে নাম এবং দুই জাদেজাকে পরে নামানোর সিদ্ধান্ত। তিঁনি আরও বলেছিলেন যে ২০-২৫ রান কম করেছে ভারতীয় দল। তবে সেই ম্যাচে বোলিং ব্যর্থতাকে দায়ী করছেন অনেকে।

অধিনায়ক রাহুল ম্যাচ শেষে নিজের হতাশা প্রকাশ করে বলেছিলেন যে টস হারাটা একটা ফ্যাক্টর হয়ে গিয়েছে ম্যাচ নির্ণয়ে। দুটি ম্যাচেই পরে ব্যাট করা টিম শিশির পড়ার কারণে বাড়তি সুবিধে পেয়েছে। আজ বিশাখাপত্তনমে তৃতীয় ম্যাচেও টসই ঠিক করে দিতে পারে সিরিজের ভাগ্য। যে টস জিতে পরে ব্যাট করবে, স্বভাবতই তারা ফেভারিট হিসেবে ম্যাচ শুরু করবে (Ind vs SA)।

আরও পড়ুন: Rupee Depreciation: ডলারের নিরিখে টাকার রেকর্ড পতন, উত্তরণের পথ কী বলছেন অর্থনীতিবিদরা?
ওয়ানডে ম্যাচের নতুন নিয়মের কারণেও সমস্যায় পড়তে হচ্ছে দলকে। আগের নিয়ম অনুযায়ী ৫০ ওভারের ম্যাচে দুই দিক থেকে দুটি সাদা বল ২৫ ওভার করে ব্যবহার করা হবে আর এখন নতুন নিয়ম অনুযায়ী প্রথম ওভার থেকে ৩৪ তম ওভার পর্যন্ত দুই দল দুটি করে সাদা বল ব্যবহার করবে। তারপর দুটি বল থেকে একটি বেছে নিতে হবে ফিল্ডিং টিমকে। যা চলবে শেষ ওভার পর্যন্ত। এর ফলে বলের পালিশ উঠে গিয়ে বল নরম হচ্ছে। এর কারণে ব্যাটসম্যানদের স্ট্রোক নিতে অসুবিধা হওয়ার কথা। কিন্তু এই সুবিধা এই সিরিজে বোলাররা পাচ্ছেন না কারণ শিশিরে বল ভিজে যাচ্ছে এবং স্ট্রোক নিতে ব্যাটারদের কোনও সমস্যা হচ্ছে না।
এই নিয়মও ম্যাচের বড় ফ্যাক্টর। দ্বিতীয় ম্যাচে দেখা গিয়েছিল ৩৫৮ রানের মতো বড় রান তাড়া করে ম্যাচ সহজেই জিতে যায় দক্ষিণ আফ্রিকা। এবার সেক্ষেত্রে টস হারলে ভারতকে প্রায় আরও ২৫-৩০ রান বেশি যোগ করতে হবে স্কোর বোর্ডে। সেক্ষেত্রে ভারত ভরসা করবে অভিজ্ঞ বিরাট-রোহিত জুটির উপরেই। দুই ম্যাচে সেঞ্চুরির পর আজ সেঞ্চুরি করলে এটি হ্যাটট্রিক সেঞ্চুরি হবে বিরাটের। যদিও এই নজির তিঁনি আগেও গড়েছেন। ৩৫০ রান আটকানো সম্ভব হচ্ছে না ফলে আরও বড় রানের টার্গেট দিতে হবে টিম ইন্ডিয়াকে। সাথে বোলিং ও ফিল্ডিংও আরও শক্তিশালী করতে হবে গম্ভীর বাহিনীকে (Ind vs SA)।


