Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : রেলযাত্রীদের ভোগান্তি! সোমবার হাওড়া ডিভিশনে বাতিল একজোড়া লোকাল ট্রেন (Train)। রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী সোমবার বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। আরামবাগ-মায়াপুর শাখায় সাবওয়ে তৈরির কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ই জানুয়ারি বাতিল একজোড়া লোকাল ট্রেন (Train)
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের আরামবাগ-মায়াপুর শাখায় সীমিত উচ্চতার সাবওয়ে তৈরির কাজ চলবে। এই কাজের জন্য লাইনে ট্রাফিক এবং পাওয়ার ব্লকের প্রয়োজন। ফলস্বরূপ, আগামী ৫ ই জানুয়ারি অর্থাৎ সোমবার দুটি লোকাল ট্রেন (Train) বাতিল থাকবে।
আরও পড়ুন : Mithun On Lakshmir Bhandar: ভাতা পেলেই কি ভবিষ্যৎ সুরক্ষিত? মিঠুনের প্রশ্নে অস্বস্তিতে তৃণমূল
বাতিল ট্রেনের তালিকা (Train)
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার চলবে না-৩৭৪০১ তারকেশ্বর-গোগাট লোকাল এবং ৩৭৪০২ গোগাট-তারকেশ্বর লোকাল (Train)।
আরও পড়ুন : Chandranath Sinha: চন্দ্রনাথ সিনহা মামলায় নতুন মোড়, বাজেয়াপ্ত ৩ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি
রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, ব্লকের কাজ চলাকালীন অন্যান্য স্পেশাল ট্রেন বা অনিয়মিত ট্রেনগুলোর সময়সূচী পরিবর্তন হতে পারে বা সেগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম বা মাইকিংয়ের দিকে নজর রাখতে অনুরোধ করা হয়েছে যাত্রীদের।


