Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হায়দরাবাদের হয়ে জয়ের ইমারত গড়ে দিয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।
দিল্লির বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি অভিষেকের (Abhishek Sharma)
মহাভারতে গুরু দ্রোণ আর একলব্যর গল্প সবার জানা। ক্রিকেট মাঠে যদি একলব্য অভিষেক শর্মা হন তবে তাঁর গুরু দ্রোণ যুবরাজ সিং। যুবরাজের মেন্টরশিপে অভিষেকের অনুশীলন আজ বিশ্ব ক্রিকেটে চর্চিত। অভিষেক শর্মা মানেই বিধ্বংসী ওপেন আর শুরুতেই বিপক্ষের মনোবল ভেঙে দেওয়ার জন্য দলের প্রধান অস্ত্র (Abhishek Sharma)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকে তাঁর ফর্ম ঠিক ব্যাটে বলে হচ্ছিল না। এরপর আইপিএল শুরু হলে প্রথম ছয় ম্যাচে তাঁর ব্যাটে আসে মাত্র দুটি হাফ সেঞ্চুরি। দুই ম্যাচে শূন্য। সেই সময় থেকে প্রশ্ন উঠতে থাকে তাঁর দক্ষতা নিয়ে। তবে দিল্লির বিরুদ্ধে অভিষেক আবার প্রমাণ করলেন কেন তিটি টি-টোয়েন্টির অন্যতম ভয়ঙ্কর ওপেনার। মঙ্গলবার তাঁর বিধ্বংসী সেঞ্চুরির কাছে দিল্লির বোলারদের কোনও জবাব ছিল না। ৬৮ বলে ১৩৫ রানের ইনিংসে রয়েছে হায়দরাবাদের জয়গাঁথা। এই সেঞ্চুরির পর তিনি চুল বিরাট কোহলিকে এবং ভাঙলেন রোহিত শর্মার রেকর্ড। এছাড়াও গড়লেন একাধিক নজির।

ব্যাট করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন অভিষেক। ২৫ বলে করেন হাফ সেঞ্চুরি। এই ম্যাচে তিনি তাড়াহুড়ো না করে নিখুঁত ইনিংস খেলেন। একদিকে যেমন বড় শট খেলেন তেমন দায়িত্ব নিয়ে দলের স্কোর এগিয়ে নিয়ে যান। ৪৫ বলে করে ফেলেন নিজের আইপিএল কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তবে এরপরেও খেলা এগিয়ে নিয়ে যান। ১০টি চার এবং ১০টি ছক্কা হাঁকিয়ে ১৩৫ রান করে থাকেন নট-আউট (Abhishek Sharma)।

আরও পড়ুন: Voter List: ভোট না দিলেই নাম যাবে কাটা? আতঙ্কে বুথমুখী ভোটাররা!
ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে। ৯টি সেঞ্চুরি ছিল বিরাটের। এবার সেই রেকর্ড ছুঁলেন অভিষেক। অন্যদিকে টপকে গেলেন রোহিত শর্মাকে। রোহিতের সংগ্রহে রয়েছে ৮টি সেঞ্চুরি।
আইপিএল-এর ইতিহাসে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ রানের তালিকায় তিনি উঠে এলেন পঞ্চম স্থানে। একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় দুই বার নাম রয়েছে অভিষেকের।২০২৫ সালে ১৪১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশিবার ১৩০-এর বেশি রান করার রেকর্ড এখন অভিষেকের দখলে। চারবার এই গণ্ডি পেরিয়ে তিনি টপকে গেলেন ক্রিস গেইল এবং অ্যারন ফিঞ্চকে (Abhishek Sharma)।


