Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক সামরিক সমঝোতাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Trump Welcomes)। ট্রাম্পের মতে, এই চুক্তি আঞ্চলিক নিরাপত্তা সুদৃঢ় করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, দেশ তিনটি অবশেষে একসাথে হয়ে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করায় তিনি অত্যন্ত আনন্দিত। এটিকে মধ্যপ্রাচ্যে নতুন ঐক্যের প্রতীক হিসেবে আখ্যা দিয়ে তিনি মন্তব্য করেন, দেশগুলো এখন নিজেদের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সংকটকালে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি (Trump Welcomes)
সম্প্রতি ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে গত ৭ আগস্ট এই তিন বিশ্বশক্তি ঐতিহাসিক চুক্তিটিতে স্বাক্ষর করে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তির মূল ভিত্তি হলো সম্মিলিত প্রতিরোধ তৈরি করা। চুক্তি অনুযায়ী, মিত্রদের যেকোনো একটি দেশের ওপর আক্রমণকে তিন দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। একই সাথে, এ অঞ্চলের সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসাথে কাজ করার অঙ্গীকার করেছে দেশগুলো।
মধ্যস্থতা ও পরিধি বাড়ানোর উদ্যোগ (Trump Welcomes)
সুরক্ষার পাশাপাশি, চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে এবং যুদ্ধ নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেও প্রতিশ্রুতিবদ্ধ স্বাক্ষরকারী দেশগুলো।
এদিকে, এই সামরিক জোটে মিশরের যোগদানের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
তিনি ইঙ্গিত দেন যে কায়রো এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হতে পারে এবং জোটের পরিধি আরও বাড়ানোর সুযোগ রয়েছে(Trump Welcomes)। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি অত্যন্ত জোরালো ও গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে বলে দাবি করেন তিনি।



