Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথকে সুগম (Uniform Civil Code Assam) করে দিল আরও এক রাজ্য। সোমবার এই বিধি কার্যকর করার জন্য বিধানসভায় অধ্যাদেশ এনেছে। এক দেশ, এক নিয়ম। সকলের জন্যই চালু হবে এক নিয়ম। অভিন্ন নয় কেউ। এই নিয়ে এবার কঠোর পদক্ষেপ অসম সরকারের।
এক দেশ, এক নিয়ম (Uniform Civil Code Assam)
বিয়ে, রেজিস্ট্রেশন, ডিভোর্স, লিভ ইন এসবের ক্ষেত্রে (Uniform Civil Code Assam) চালু হবে একই নিয়ম। লিভ ইন এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন এবার বাধ্যতামূলক করা হতে পারে, এমনটাই পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। অসম বিধানসভায় এই বিল নিয়ে বিরোধীরা বিরোধ করেছে। তাদের দাবি বিল কার্যকর করার আগে সব পক্ষকে নিয়ে আলোচনায় বসতে হবে, সবার সুবিধা-অসুবিধা জানতে হবে।
আরও পড়ুন: Quad Message: কোয়াডের বার্তা: যুদ্ধ আবহে ঐক্যবদ্ধ অবস্থান , সন্ত্রাসে জিরো টলারেন্স
নারীদের সমানাধিকার
অসমের সংসদীয় বিষয়ক মন্ত্রী অতুল বোরা এই বিল পেশ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হয়ে। বহুবিবাহ নিষিদ্ধ, বহুগামিতা নিষিদ্ধ, লিভ ইন করতে হলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এসবই বলা আছে এই বিলে। সরকারের মতে, নারী পুরুষের সমান অধিকার বহাল রাখার জন্য, নারীদের সুরক্ষার স্বার্থে এই বিল ভীষণ কার্যকরী। বহুবিবাহের মত প্রথা নারীদের অধিকার খর্ব করে, তাই এই বিল আরোপের কথা ভাবা হয়েছে।


