Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গুজরাটের বিরুদ্ধে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবেন সল্ট (Phil Salt)?
সল্টকে নিয়ে কী বললেন আরসিবি অধিনায়ক? (Phil Salt)
আইপিএল-এর জন্ম লগ্ন থেকে অন্যতম সমর্থকদের ফেভারিট দল রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। বারবার তারা প্রত্যাশা তৈরি করলেও শেষ মুহূর্তে সেই প্রত্যাশা পূরণ হয়নি। তবে সেই খরা কাটে ২০২৫ সালে। বিরাটদের হাতে উঠল সেই কাঙ্খিত আইপিএল ট্রফি। এবার তাঁদের সেই খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ। সুর থেকেই ভাল পারফর্ম করে প্রথম শেষ চারে জায়গা পাকা করে নেয় বেঙ্গালুরু। এবারও তাঁদের যা ফর্ম তাতে অনেকেই তাঁদের অন্যতম জয়ী হিসেবেই ভাবছেন। পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে আজ তাঁরা মুখোমুখি হবে গুজরাটের (Phil Salt)।
এই ম্যাচের আগে চর্চায় রয়েছেন আরসিবি তারকা ফিল সল্ট।চোটের জন্য এক মাস বাইরে থেকে অবশেষে তিনি যোগ দিয়েছেন স্কোয়াডে। এখন প্রশ্ন শুভমন গিলদের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি? সেই নিয়েই এবার মুখ খুললেন আরসিবি অধিনায়ক রজত পতিদার।

গ্রুপ পর্বের ম্যাচে দিল্লির বিরুদ্ধে চোট পান সল্ট। বূন্দরী লাইনে ফিল্ডিং করার সময় ডাইভ মেরে ক্যাচ ধরতে গিয়ে চোটের কবলে পড়েন তিনি। এরপর আঙুলে চোটের কারণে আর একটিও ম্যাচ খেলেননি তিনি এবং দেশে ফিরে গিয়েছিলেন। প্রায় এক মাস দেশে থেকে আবার তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে। অনুশীলন শুরু করলেও তিনি এখনও চিকিৎসকদের পরামর্শে এবং তত্ত্বাবধানে রয়েছেন। ম্যাচের আগে এই কথাই জানিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক (Phil Salt)।
আরও পড়ুন: Uniform Civil Code Assam: লিভ-ইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, এক দেশ, এক নিয়ম নিয়ে বিল পেশ আসামে
ম্যাচের আগের দিন সাংবাদিকদের রজত বলেন, ‘সল্ট এখন ফিট। তবে ও এখনওচিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। অনুশীলনে বেশ কয়েকটি ড্রিলে অংশও নিয়েছে। তবে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে খেলা এখনও নিশ্চিত নয়। অবশ্য, এখনও আমরা প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তাই মঙ্গলবার উইকেট দেখে ঠিক করব কারা খেলবে।’
তবে চোটের আগে দুরন্ত ছন্দে ছিলেন সল্ট। ৬ ম্যাচ খেলে তিনি করেছিলেন ২০২ রান। বিরাট কোহলির সঙ্গে ওপেনে নেমে দলের ভিত মজবুত করার কাজটা দক্ষতার সঙ্গেই করছিলেন তিনি। ঝোড়ো ইনিংসে পাওয়ার প্লে-তেও ভাল রান তুলতে সক্ষম হচ্ছিল আরসিবি। সেই সব দিক থেকে প্লে-অফের ম্যাচে তাঁকে খেলতে চাইবে বেঙ্গালুরু (Phil Salt)।


