Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ‘কবির সিং’ এবং ‘অ্যানিম্যাল’-এর পর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেন এখন বিতর্কের সমার্থক নাম (Upcoming Movie Spirit)। তাঁর প্রতিটি ছবিই একদিকে যেমন সাহসী কনটেন্টে ভরপুর, তেমনই অন্যদিকে দর্শকদের মধ্যে তৈরি করে তীব্র আলোড়ন। আর এবার তাঁর নতুন ছবি ‘স্পিরিট’ (Spirit)-এর ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি।

প্রভাসকে ঘিরে উত্তেজনা তুঙ্গে (Upcoming Movie Spirit)
‘ভারতের সবথেকে বড় তারকা’ হিসেবে খ্যাত প্রভাস এবার এই হাই-অকটেন পুলিশ অ্যাকশন ড্রামার মুখ্য চরিত্রে। সম্প্রতি প্রকাশিত ‘সাউন্ড স্টোরি’ অডিও টিজারেই দেখা দিয়েছে বিতর্কের সূচনা। টিজারে শোনা যাচ্ছে প্রভাসের সঙ্গে প্রকাশ রাজের ভয়েসওভার যেখানে প্রকাশ রাজ অভিনীত জেল সুপারিন্টেন্ডেন্ট তাঁর সহকারীকে নির্দেশ দেন, “ওর কাপড় খুলে নাও।” এই একটিমাত্র সংলাপেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিতর্ক। নেটিজেনদের প্রশ্ন এই সংলাপ কি প্রভাসের কোনও নগ্ন দৃশ্যের ইঙ্গিত দিচ্ছে?
প্রি-টিজারে ‘বোল্ড’ ইঙ্গিত (Upcoming Movie Spirit)
টিজার জুড়ে কোনও দৃশ্য না থাকলেও শব্দের মাধ্যমেই ফুটে উঠেছে গল্পের আবেগ, তীব্রতা এবং সহিংসতা। এই “ওর কাপড় খোলো” সংলাপকে ঘিরে অনেকেই মনে করছেন, ‘স্পিরিট’-এ প্রভাসকে দেখা যাবে একদম নতুন ও সাহসী অবতারে। দক্ষিণী চলচ্চিত্রমহলেও ফিসফাস ছবিতে নাকি রয়েছে এক বোল্ড দৃশ্য, যা নায়কের ক্যারিয়ারে এক মাইলফলক হয়ে উঠতে পারে। তবে পরিচালক বা অভিনেতা কেউই এখনই এ বিষয়ে মুখ খোলেননি।
নায়ক থেকে বন্দি (Upcoming Movie Spirit)
‘স্পিরিট’-এর গল্প এক সাহসী আইপিএস অফিসারকে কেন্দ্র করে, যিনি পরে নিজেই জেলে বন্দি হয়ে পড়েন। এই কনসেপ্টই ছবিকে দিয়েছে এক অন্ধকার, মনস্তাত্ত্বিক রঙ। সিনেমায় প্রভাসের বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরি, এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বিবেক ওবেরয় ও প্রকাশ রাজ।
খলনায়ক কে? রহস্যে মোড়া চরিত্র (Upcoming Movie Spirit)
ছবির প্রধান ভিলেন কে, তা নিয়েও চলছে জল্পনা। শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা মা ডং-সিওক (ডন লি) নাকি এই চরিত্রে অভিনয় করছেন। তবে সাংবাদিকদের প্রশ্নে পরিচালক ভাঙ্গা কেবল হাসি দিয়ে উত্তর এড়িয়ে যান। ফলে রহস্য আরও গভীর হয়েছে।
গুজব ও পরিচালক ভাঙ্গার স্পষ্টীকরণ
প্রভাসের বাবার চরিত্রে চিরঞ্জীবী অভিনয় করছেন এমন খবরও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছিলেন, তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন, কেউ আবার বলছিলেন অতিথি ভূমিকায়। অবশেষে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা সব গুজব উড়িয়ে দিয়ে বলেন “চিরঞ্জীবী ‘স্পিরিট’-এ নেই। তিনি প্রভাসের বাবা নন, এমনকি অন্য কোনও ভূমিকাতেও অভিনয় করছেন না।”অন্যদিকে চিরঞ্জীবী এখন ব্যস্ত অনিল রাভিপুরী পরিচালিত ‘মানা শংকর বরপ্রসাদ গারু’ ছবির কাজে, যা আগামী বছর মুক্তি পাবে।
আরও পড়ুন: Hrithik Roshan: হৃতিক রোশনের হঠাৎ ফোনে কৃতির রাত জেগে থাকা?
বহুভাষিক টিজারে ঝড় তুললেন প্রভাস
‘স্পিরিট’-এর অডিও টিজার বা ‘সাউন্ড স্টোরি’ প্রকাশ পেয়েছে একসঙ্গে পাঁচটি ভাষায় তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালমে। দৃশ্যবিহীন হলেও টিজারের সাউন্ড ডিজাইন ও সংলাপ দর্শকদের মনে তৈরি করেছে এক গভীর উত্তেজনা ও রহস্যময়তা।



