Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৈভবের সামনে ছিল বিরাট কোহলিকে টপকে যাওয়ার সুযোগ কিন্তু সেটা সম্ভব হলো না এই তরুণ প্রতিভার (Vaibhav Sooryavanshi)।
বৈভবের ‘বিরাট’ রেকর্ড হাতছাড়া (Vaibhav Sooryavanshi)
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবার নজর ছিল বৈভব সূর্যবংশীর দিকে। তবে বৈভবের শুরুটা মোটেও ভাল হলো না। মার্কিন যুক্তরাষ্টের বিরুদ্ধে মাত্র ৪ বল খেলে ২ রান করে সাজঘরে ফিরতে হলো তাঁকে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তার আগে থেকেই চর্চায় ছিলেন বৈভব কিন্তু প্রথম ম্যাচে নজর কাড়তে পারেন না এই তরুণ তুর্কি (Vaibhav Sooryavanshi)।
এই নিয়ে ষষ্ঠবার খেতাব জয়ের লক্ষ্যে বিশ্বকাপের ময়দানে নেমেছে ভারতের জুনিয়র দল। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাট করে ১০৭ রানে অলআউট হয়ে যায়। রান তাড়া করতে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ রয়েছে। প্রসঙ্গত এই বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবে টুর্নামেন্ট শুরু করেছে ভারত। তবে অন্যতম মূল আকর্ষণ ছিল বৈভবকে নিয়েই। তাঁর সামনে ছিল বিরাটের রেকর্ড ভাঙার সুযোগ।

গত মরশুমের আইপিএল-এ ৩৮ বলে শতরান করে চর্চায় উঠে এসেছিলেন বৈভব। ছেলেদের লিস্ট ‘এ’ ক্রিকেটে করেছেন দ্রুততম দেড়শো রান। মাত্র ৫৯ বলে শতরানে পৌঁছেছিলেন তিনি। ইউথদের একদিনের ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান বৈভবের। উথ একদিনের ম্যাচে ৯৭৩ রান করেন। তবে বিরাট রেকর্ড হাতছাড়া হলো বৈভবের।
আরও পড়ুন: SIR: অস্বাভাবিক মৃত্যু বিএলও’র, নেপথ্যে এসআইআর চাপ!
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলির ইউথ একদিনের ম্যাচে ৯৭৮ রান টপকে যাওয়ার সুযোগ থাকলেও সেই নজির গড়া হলো না তাঁর। বিরাটকে টপকে যেতে এখন তাঁকে অপেক্ষা করতে হবে পরের ম্যাচ পর্যন্ত। আরও একটি রেকর্ড গড়েন ভারতের এই তরুণ সেনসেশন। বিশ্বের কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার নজির গড়লেন তিনি। ভাঙলেন কানাডার নীতীশ কুমারের রেকর্ড (Vaibhav Sooryavanshi)।


