Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চলের ১৪ বছরের দীর্ঘ ট্রফি খরা কাটার মুখে (Vaibhav Sooryavanshi)। তবে শুধু সিনিয়র বোলারদের পেস কিংবা ব্যাটারদের রান নয়, লাইমলাইটে চলে এসেছেন ১৫ বছর বয়সি তরুণ বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে লড়াইয়ের পাশাপাশি মাঠের একাধিক ঘটনায় পুরো ম্যাচ মাতিয়ে রেখেছে পূর্বাঞ্চলের এই সহ-অধিনায়ক।
আম্পায়ারের সামনে মায়ের দিব্যি! (Vaibhav Sooryavanshi)
ঘটনার সূত্রপাত ম্যারাথন ফাইনালের তৃতীয় দিনে। প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের গড়া ৭০৮ রানের পাহাড়প্রমাণ স্কোরের জবাবে ব্যাকফুটে চলে যায় দক্ষিণাঞ্চল। সেই সময় উইকেটে লড়াই করছিলেন তিলক বর্মা। পাটা উইকেটে তিলককে আউট করতে গিয়ে যখন মহম্মদ শামি ও মুকেশ কুমারদের সমস্যায় পড়তে হচ্ছিল, তখন তাঁরা আম্পায়ারের কাছে বল পরিবর্তনের আবেদন জানান। তবে আম্পায়ার সেই দাবি খারিজ করে জানান, বোলাররা বলে অতিরিক্ত ঘাম ব্যবহার করছেন।
আরও পড়ুন: IFA Shield: কবে থেকে শুরু আইএফএ শিল্ড? কোন গ্রুপে কলকাতার দুই প্রধান?
ঠিক এই মুহূর্তেই মধ্যস্থতায় এগিয়ে আসে ১৫ বছরের সহ-অধিনায়ক বৈভব। গলায় হাত দিয়ে ও প্যান্টে বল ঘষে বৈভব আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করে যে ঘাম নয়, প্যান্টের ঘর্ষণেই বলের রূপ বদলেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিজের যুক্তির সত্যতা প্রমাণ করতে শেষ পর্যন্ত মায়ের নামেও শপথ করে বৈভব।
তিলককে স্লেজিংয়ের পাল্টা জবাব (Vaibhav Sooryavanshi)
দ্বিতীয় নাটকীয় মুহূর্তটি তৈরি হয় ম্যাচের চতুর্থ দিনে। একক লড়াই চালিয়ে ৯৯ রানে আউট হন দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক বর্মা। তিলক আউট হতেই তাঁর কাছে গিয়ে কিছু কথা বলতে দেখা যায় বৈভবকে। কী কথা হয়েছিল তা স্পষ্ট না হলেও, ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এটি ছিল তিলকের বক্তব্যেরই পাল্টা ‘জবাব’।
ম্যাচের প্রথম দিনই একটি ভিডিও ক্লিপে তিলককে কটাক্ষ করে বলতে শোনা গিয়েছিল— “ক্যায়া ইয়ার, ইয়ে ভাইস ক্যাপ্টেন?” অর্থাৎ, অত কম বয়সে বৈভবের সহ-অধিনায়ক হওয়া নিয়ে খোঁচা দিয়েছিলেন তিলক। চতুর্থ দিনে তিলকের আউটের পর বৈভবের এই স্লেজিংকে সেই প্রথম দিনের মন্তব্যেরই মোক্ষম জবাব হিসেবে দেখছেন ক্রিকেটপ্রেমীরা।
খেলার মাঠের স্পোর্টসম্যানশিপ (Vaibhav Sooryavanshi)
মাঠের এই লড়াই ও বাকযুদ্ধ হলেও পুরো বিষয়টিই ঘটেছিল বেশ হালকা ছলে (Vaibhav Sooryavanshi)। শতক থেকে মাত্র ১ রান দূরে তিলক আউট হওয়ার পর বৈভবসহ পূর্বাঞ্চলের সব খেলোয়াড়ই এগিয়ে গিয়ে তিলকের এই একক লড়াইকে অভিবাদন জানান।
আরও পড়ুন: Ballon D’or 2026: ৭০ বছরের ব্যালন ডি’অরে এবার বড় বদল, মেসি আছেন, নেই রোনাল্ডো! তালিকায় একাধিক চমক
দক্ষিণ অঞ্চল ৩৩৬ রানে অলআউট হওয়ায় পূর্বাঞ্চল ৩৭২ রানের সুবিশাল লিড ঝুলিতে পুরে নেয়। ফলে ১৪ বছর পর পূর্বাঞ্চলের দলীপ ট্রফি জয় এখন শুধুই সময়ের অপেক্ষা। যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানেই সাজঘরে ফিরতে হয়েছে চর্চায় থাকা এই তরুণ বৈভবকে।



