Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রোজগার করছেন ঠিকই, কিন্তু মাস শেষ (Vastu Tips) হওয়ার আগেই পকেট ফাঁকা? যত আয়ই হোক না কেন, যেন কোথা দিয়ে টাকা বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছেন না? বাস্তুশাস্ত্র মতে, এর পিছনে অনেক সময় দায়ী থাকে আমাদের দৈনন্দিন ব্যবহৃত পার্স বা ওয়ালেট। কারণ পার্সকে ধরা হয় ব্যক্তির অর্থপ্রবাহ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে। অজান্তেই পার্সে রাখা কিছু ভুল জিনিস আর ভুল অভ্যাস আর্থিক অস্থিরতা ডেকে আনতে পারে।
পার্সের অবস্থা (Vastu Tips)
বাস্তু মতে প্রথমেই নজর দিতে হবে পার্সের (Vastu Tips) অবস্থার দিকে। ছেঁড়া, পুরোনো বা নোংরা পার্স দীর্ঘদিন ব্যবহার করলে তা অর্থক্ষতির ইঙ্গিত দেয়। এমন পার্স যত দ্রুত সম্ভব বদলে ফেলাই ভালো। একই সঙ্গে পার্সে জমে থাকা অপ্রয়োজনীয় কাগজ, পুরোনো বিল, অচল নোট বা রসিদ অর্থপ্রবাহে বাধা সৃষ্টি করে। তাই নিয়মিত পার্স পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
পার্সের রং (Vastu Tips)
পার্সের রংও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুব গাঢ় কালো বা নীল রঙের পার্স অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বাস্তুশাস্ত্রে বলা হয়। তার বদলে সবুজ, বাদামি, খয়েরি বা হালকা ক্রিম রঙের পার্স অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে।

দেব-দেবীর ছবি
অনেকে পার্সে দেব-দেবীর ছবি রাখেন, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি সব সময় শুভ নাও হতে পারে। দেবমূর্তির বদলে লাল কাগজে তৈরি সূর্যযন্ত্র রাখলে অর্থভাগ্য জোরালো হয় বলে বিশ্বাস। এছাড়া পার্সে একটি ময়ূরের পালক রাখলে নেগেটিভ এনার্জি দূর হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়-এমন ধারণাও প্রচলিত।

আরও পড়ুন: National Language: ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি?
যাঁরা দেখছেন টাকা হাতে এসেই বেরিয়ে যাচ্ছে, তাঁদের জন্য একটি সহজ টোটকা রয়েছে। কয়েক দানা চাল ও সামান্য হলুদ হলুদ কাপড়ে বেঁধে পার্সে রাখলে অর্থহানি কমে এবং আর্থিক স্থিতি ফেরে-এমনটাই বলে বাস্তুশাস্ত্র। বিশ্বাস ও অভ্যাস মিলেই বদলাতে পারে আপনার আর্থিক ভাগ্য।


