Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: আধুনিক সমাজে নারীর স্থান কোথায়? শুধুই পরিবার সামলানো, নাকি আত্মনির্ভর হয়ে সমাজকে নতুন দিশা দেখানো? নারী জাগরণ, পারিবারিক সংস্কার এবং নীতি-নৈতিকতায় সমাজ গড়ার বার্তা (Women Empowerment) দিতে কলকাতায় আয়োজিত হল বিশেষ ‘স্বামী প্রণবানন্দ মাতৃ সম্মেলন’।
রবিবার সকালে বালিগঞ্জের ঐতিহ্যবাহী রাজা শ্রীনাথ সভাগৃহে মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে আয়োজিত হল স্বামী প্রণবানন্দ মাতৃ সম্মেলন। যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের আদর্শকে সামনে রেখে আয়োজন করা হয় পুরো অনুষ্ঠানের।
মঞ্চে সাধু-সন্ন্যাসী ও বিশেষজ্ঞদের মেলবন্ধন (Women Empowerment)
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন স্বামী অন্বেষানন্দজি মহারাজ, সন্ন্যাসিনী মা তেজময়ী, সন্ন্যাসিনী মা আত্মস্থানন্দময়ী এবং সন্ন্যাসিনী মা বেদপ্রাণা। চিকিৎসক ও বক্তা ড. রনিতা রায় ও সুলতা মণ্ডল, যাঁরা আধুনিক যুগে নারী জাগরণের নানা দিক তুলে ধরেন এই অনুষ্ঠানে।
আরও পড়ুন:Nitin Nabin: দুদিনের বঙ্গ সফরে নিতিন নবীন, সংগঠনকে চাঙ্গা করতে একের পর এক বৈঠক
মা-ই পারেন সমাজকে সঠিক পথ দেখাতে। সম্মেলনে আদর্শ মাতৃত্বের মাধ্যমে সমাজ গঠন, পারিবারিক বন্ধনে আধ্যাত্মিক চেতনার ভূমিকা, সমকালীন সমাজে নারীর (Women Empowerment) আত্মমর্যাদা ও স্বাধিকারের জাগরণ, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ, মানসিক শান্তি এবং নৈতিক মূল্যবোধে মায়ের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ বলেন, “নারীশক্তির (Women Empowerment) জাগরণ শুধু নারীর ব্যক্তিগত উন্নতির বিষয় নয়, এর সঙ্গে পরিবার, সমাজ এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎও জড়িয়ে রয়েছে। মূল্যবোধ, আত্মনির্ভরতা ও নৈতিক চেতনার মাধ্যমে মায়েরাই সমাজকে সুস্থ পথে এগিয়ে নিয়ে যেতে পারেন।”
পরিবার ও সমাজে নারীর ভূমিকা (Women Empowerment) আরও শক্তিশালী করার পাশাপাশি তাঁদের আত্মনির্ভরতা, শিক্ষা ও মানসিক সুস্থতার উপর গুরুত্ব দেওয়ার বার্তাই উঠে আসে এই সম্মলন থেকে। স্বামী প্রণবানন্দজি মহারাজের আদর্শ অনুসরণ করে নারী সমাজকে আত্মশক্তিতে জাগ্রত করার আহ্বানও উঠে আসে অনুষ্ঠানে।


