Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মেয়েদের বিশ্বকাপ জয়ের পর মাঠে উপস্থিত রোহিত শর্মার চোখে চোখে জল দেখা যায়। এবার আবেগে ভেসে বার্তা দিলেন বিরাট কোহলি (Virat Kohli)।
কোহলির ‘বিরাট’ বার্তা (Virat Kohli)
১৯৮৩, ২০১১, ২০২৫, বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আবেগে ভেসেছে আসমুদ্রহিমাচল। গতকালের ঐতিহাসিক জয়ে আবেগতাড়িত ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। রবিবার নবি মুম্বইয়ে অনুষ্ঠিত মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়লেন দীপ্তি, হারমনপ্রীত কৌররা। ভারতের মেয়েরা প্রথমবারের মতো পেল বিশ্বচ্যাম্পিয়নের মুকুট। সেই সাফল্যে উচ্ছ্বসিত কোহলি লেখেন, ‘ভারতীয় হিসেবে এর চেয়ে গর্বের মুহূর্ত আর হতে পারে না (Virat Kohli)।’
জয়ের পর বিরাট কোহলি সোশ্যাল মেইয়ায় লিখেছেন, ‘মেয়েরা ইতিহাস গড়েছেন। এত বছর ধরে কঠোর পরিশ্রম আজ সফল হয়েছে। হরমনপ্রীত এবং পুরো দলকে অভিনন্দন। এই জয় প্রজন্মের পর প্রজন্মের ভারতীয় মেয়েদের খেলাধুলোয় অনুপ্রাণিত করবে। জয় হিন্দ।’ কোহলি আরও লেখেন ‘টিম ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফেরও অসাধারণ অবদান রয়েছে। তাঁরা এই সাফল্যের নিঃশব্দ স্থপতি।’

আরও পড়ুন: Amol Muzumdar: ছিলেন শচীনের সঙ্গী, রয়েছে বিশ্বরেকর্ড, চিনে নিন মেয়েদের গুরু ‘দ্রোণ’কে
টস জিতে প্রথমে ব্যাট করতে নাম ভারত। শুরুটা দারুণ করে ভারত। ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করে ভারত। জবাবে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে তাদের অধিনায়ক লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা করতে পারেননি। প্রোটিয়া অধিকায় লরা উলভার্ট ১০১ রানের ইনিংস খেলে আউট হয়ে যান। তার মূল্যবান উইকেট তুলে নেন দীপ্তি শর্মা। বলা যেতে পারে তার উইকেট পড়ার সাথে সাথেই দক্ষিণ আফ্রিকার জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। এটি ভারতের মহিলা দলের প্রথম বিশ্বকাপ জয় তৃতীয় ফাইনালে এসে অবশেষে স্বপ্নপূরণ। সারা দেশজুড়ে চলছে উদযাপন। ক্রিকেট মহল বলছে, এই জয় শুধু ট্রফি জেতা নয়, এটি ভারতীয় নারীর শক্তি, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের প্রতীক। যা ভবিষৎ প্রজন্মকে আরও উৎসাহিত করবে এবং অনুপ্রাণিত করবে (Virat Kohli)।


