Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জল্পনা চলছিল পরের বার থেকে যে আইপিএল-এর সময়ে বদল হতে পারে, এবার তেমনটাই হতে চলেছে (BCCI)।
বদলে যাচ্ছে আইপিএল-এর সময় (BCCI)
বেশ কয়েকদিন আগে থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে বদলে যেতে চলেছে আইপিএল-এর সময়। এবার তেমনটাই হতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। তবে এখনও সরকারিভাবে বা আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি (BCCI)।
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী আগামী মরসুমে আইপিএল শুরু হতে পারে ২০২৭ সালের ১০ মার্চ। সাধারণত মার্চ মাসের শেষ দিকে আইপিএল শুরু হয়। তা অনেকটাই এগিয়ে আনা হয়েছে। এই মেগা টুর্নামেন্ট শেষ হতে পারে ১৫ মে।
আগামী আইপিএল-এর আগেই ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি খেলবে। সেই সিরিজ শেষ হবে ৩ মার্চ। অর্থাৎ এই টেস্ট সিরিজ শেষ হলেই তার এক সপ্তাহের মধ্যেই আইপিএল খেলতে নেমে যেতে হবে ভারতকে। তবে যে সকল প্লেয়াররা এই সিরিজ এবং আইপিএল খেলবেন তাঁরা প্রস্তুতি নিতে এবং বিশ্রামের বেশি সময় পাবে না। সেক্ষেত্রে ওয়ার্কলোড নিয়ে কিন্তু চিন্তা থেকেই যাবে (BCCI)।
প্রতি বছর আইপিএল চলাকালীন দেখা যায় বৃষ্টির কারণে এক বা একাধিক ম্যাচ ভেস্তে যায়। আবার অত্যধিক গরমের কারণেও সমস্যা হয় ক্রিকেটারদের। সেই কারণে আইপিএল-এর সূচি বদলের কথা ভাবছিল বোর্ড। ক্রিকেটারদের পাশাপাশি অতিরিক্ত গরমে সমস্যায় পড়েন দর্শকরাও। এই সব কথা মাথায় রেখেই এবার এই সিদ্ধান্ত।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছেন, ‘মাঝে বিরতির জন্য গত বছর আইপিএল এক সপ্তাহ বাড়াতে হয়েছিল। এ বারও প্রতিযোগিতা ৩১ মে পর্যন্ত চলল। কয়েকটা জায়গায় অত্যধিক গরম ও বৃষ্টির প্রভাব পড়েছে। তাই ভাবছি, যদি আরও ১৫ দিন আগে প্রতিযোগিতা শুরু করা যায় (BCCI)।’
আরও পড়ুন: INDW: টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের
তিনি আগে জানিয়েছিলেন এই সময় বদলের বিষয়ে গরম এবং বৃষ্টির প্রভাবও কমবে। তিনি বলেছেন, ‘এ বার ২৮ মার্চ থেকে শুরু হয়েছে। পরের বছর চেষ্টা করব, সেটা ১৫ মার্চ শুরু করার। তা হলে ১৫ মে-র মধ্যে আইপিএল শেষ হয়ে যাবে। মে মাসের শেষের দিকে বৃষ্টির আশঙ্কা বেশি থাকে। সেই সময় গরমও বাড়ে। তার প্রভাব ক্রিকেটার ও দর্শকদের উপর পড়ে। সেটা এবার আর পড়বে না। তবে আপাতত সব ভাবনার পর্যায়ে আছে। তবে ঠিক হয়নি এখনও।
এর আগে শোনা যাচ্ছিল আইপিএল আগের থেকে দীর্ঘ হতে পারে। তবে এখনই আইপিএল আরও বড় হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন শইকীয়া। তিনি বলেন, ‘লিগ আরও লম্বা হওয়ার সম্ভাবনা এখন নেই। কারণ, দল বাড়াতে গেলে বা ম্যাচের সংখ্যা ৭৪ থেকে ৯৪ করতে হলে অনেক কিছু মাথায় রাখতে হবে। আন্তর্জাতিক সূচিও রয়েছে। ফলে আমাদের উপরই পুরোটা নির্ভর করছে না। ২০২৭ সালের পর এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে (BCCI)।’


