Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকর্মা পুজোকে (Vishwakarma Puja) ঘিরে কলকাতার আকাশে ঘুড়ির লড়াই প্রতি বছরই বিশেষ আকর্ষণের বিষয়। এ বছর সেই ঘুড়ির বাজারে নজর কেড়েছে গেরুয়া রঙের ঘুড়ি। শহরের বিভিন্ন বাজারে গেরুয়া ঘুড়ির পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক বার্তা লেখা ঘুড়ির চাহিদাও দেখা যাচ্ছে।
গেরুয়া রঙের ঘুড়ি (Vishwakarma Puja)
উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার (Vishwakarma Puja) এবং এন্টালির একাধিক ঘুড়ির দোকানে এমন ঘুড়ি বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। কিছু ঘুড়িতে ‘জয় শ্রীরাম’, কোথাও ‘ভারতমাতা কি জয়’, আবার কিছু ঘুড়িতে পদ্মফুলের ছবি রয়েছে। শুধু ঘুড়িই নয়, গেরুয়া রঙের লাটাইয়েরও চাহিদা তৈরি হয়েছে বলে বিক্রেতাদের দাবি।
বাড়ছে ঘুড়ির চাহিদা
তবে বিশ্বকর্মা পুজোর ঘুড়ির বাজারে ঐতিহ্যবাহী ঘুড়ির চাহিদাও রয়েছে। পেটকাটি, চাঁদিয়াল, মুখপোড়া, বলমার-সহ বিভিন্ন ধরনের ঘুড়ি দোকানে পাওয়া যাচ্ছে। গত কয়েক বছরে কাগজের ঘুড়ির বদলে প্লাস্টিকের ঘুড়ির ব্যবহার বেড়েছে। দাড়িঘুরি ও আড়াপান্তার মতো নতুন ধরনের ঘুড়িও বাজারে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন: Hilsa Import: ইলিশের উলটপুরাণ, এবার ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে বিপুল পরিমাণ মাছ
বিক্রেতাদের বক্তব্য, এ বছর ঘুড়ির রঙ বাছাইয়ে গেরুয়া রঙের প্রতি বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। অনেক ক্রেতা অন্য ধরনের ঘুড়ি কিনতে এসে শেষ পর্যন্ত গেরুয়া ঘুড়িও নিচ্ছেন। স্থানীয় কয়েকটি ক্লাবের তরফেও এই ধরনের ঘুড়ির অর্ডার এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।


