Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ডাউন মার্কেটেও বাড়ল ভোডাফোনের শেয়ার দর। সৌজন্যে AGR সংক্রান্ত আপডেট (Vodafone)।
ভোডাফোনের শেয়ার দরে ব্যাপক বৃদ্ধি (Vodafone)
শুক্রবারের ট্রেডিং সেশনে শেয়ার দরে ব্যাপক বৃদ্ধি ভোডাফোন-আইডিয়ার। বম্বে স্টক এক্সচেঞ্জে ৮.৭ শতাংশ বেড়ে দেশের এই টেলিকম সংস্থার শেয়ার দর হয়েছে ১২.৫১ টাকা। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় এই টেলিকম সংস্থার শেয়ার দর ছিল ১১.৫০ টাকা। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন AGR সংক্রান্ত আপডেট আসার পর থেকেই এই বৃদ্ধি। বকেয়া মেটানোর আপডেট কিছুটা স্বস্তি দিয়েছে ভোডাফোনকে। এর কারণেই এই বৃদ্ধি বলেই মত বিশেষজ্ঞদের। গত চার দিমে পয়েন্ট কমেছে দুই সূচকের (Vodafone)।
২০০৬-২০০৭ অর্থবর্ষ থেকে ২০১৮-২০১৯ অর্থবর্ষ পর্যন্ত এজিআর সংক্রান্ত বকেয়া মেটানোর জন্য সময় পেয়েছে ১৫ বছর। এই সময়ে বকেয়া এজিআর মেটাতে হবে ভোডাফোনকে। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী ২০২৬ সালের মার্চ থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত প্রতি বছর সর্বোচ্চ ১২৪ কোটি টাকা দিতে হবে।

এর পর ২০৩২ সালের মার্চ থেকে ২০৩৫ সালের মার্চ পর্যন্ত প্রতি বছর ১০০ কোটি টাকা দিতে হবে। ২০২৬ সালের মার্চ থেকে ২০৪১ সালের মার্চ পর্যন্ত বাকি থাকা টাকা ইনস্টলমেন্টে দিতে পারবে এই সংস্থা। এর পাশাপাশি ডিওটি জানিয়েছে এজিআর লায়াবিলিটিজ পুনর্মূল্যায়নের জন্য একটি কমিটি গঠনের কথাও। অবশ্য এই রিভাইসড অ্যামাউন্ট ২০৩৬ সালের মার্চের পর থেকে ধার্য হবে।
আরও পড়ুন: Mahua Moitra: অমিত শাহের দফতরের বাইরে ধস্তাধস্তি, পার্লামেন্ট স্ট্রিট থানা থেকে লাইভ মহুয়ার
গত একমাস ধরে শেয়ার বাজারের ডামাডোলের মধ্যেও ভোডাফোন-আইডিয়ার শেয়ার দর বেড়েছে ১১.৭৬ শতাংশ। যা এই সংস্থার শেয়ারহোল্ডারদের জন্য ভাল খবর। গত তিন মাসে ভোডাফোনের দাম বেড়েছে ২৭ শতাংশ। শেষ ৬ মাসে এই বৃদ্ধির পরিমাণ ৫৭ শতাংশ (Vodafone)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


