Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে নির্বাচনের আবহে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা(Vote Money)।
গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার (Vote Money)
মঙ্গলবার রাতে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকায় নাকা তল্লাশি চলাকালীন এক চারচাকা গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করল নির্বাচন কমিশনের বিশেষ নজরদারি দল বা SST (Static Surveillance Team)।
জুলপিয়া রোডের টপুর মোড়ের ঘটনা
ঘটনাটি ঘটেছে ১৫৩ বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জুলপিয়া রোডের টপুর মোড়ে। নির্বাচন কমিশন নির্ধারিত নিয়ম মেনে সেখানে নাকা চেকিং চালাচ্ছিলেন এসএসটি-র আধিকারিকরা। সেই সময় একটি চারচাকা গাড়িকে সন্দেহভাজন মনে হওয়ায় সেটিকে থামানো হয়। গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নোট।

কোনও বৈধ নথি নেই (Vote Money)
পুলিশ ও নির্বাচন কমিশন সূত্রে খবর, উদ্ধারকৃত অর্থের পরিমাণ মোট ১ লক্ষ ১৫ হাজার টাকা। গাড়ির চালক বা আরোহীরা এই বিপুল পরিমাণ অর্থের স্বপক্ষে কোনও বৈধ নথি দেখাতে পারেননি। নির্বাচন কমিশনের নির্ধারিত SOP (Standard Operating Procedure) মেনে সঙ্গে সঙ্গেই ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: Lok Bhavan: শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তৎপর রাজ্যপাল, হেল্পলাইন চালু লোকভবনের
আইনানুগ ব্যবস্থা গৃহীত (Vote Money)
ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের মুখে এই টাকা কোথা থেকে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে প্রশাসন।



