To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল, অভ্রদীপ দাস: সোমবার রাজ্যজুড়ে হাইভোল্টেজ (WB Counting Poll) ভোট গণনা। তার আগে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে নজিরবিহীন কড়া পদক্ষেপের কথা জানাল জাতীয় নির্বাচন কমিশন। এবারে গণনা কেন্দ্রের নিরাপত্তায় রাজ্যের পুলিশ নয়, বরং ভেতরের গুরুত্বপূর্ণ দুটি স্তরের দায়িত্ব সামলাবে কেন্দ্রীয় বাহিনী।
গণনা কেন্দ্রের ত্রিস্তরীয় সুরক্ষা বলয় (WB Counting Poll)
কমিশনের পরিকল্পনা অনুযায়ী, গণনা কেন্দ্রে মোট তিনটি নিরাপত্তা স্তর থাকবে। (WB Counting Poll)
- প্রথম স্তর: গণনা কেন্দ্রের একদম বাইরে থাকবে রাজ্য পুলিশ।
- দ্বিতীয় ও তৃতীয় স্তর: গণনা কেন্দ্রের চৌহদ্দি এবং ঠিক ভেতরের অংশে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। আগে সাধারণত ভেতরের স্তরে রাজ্য পুলিশ থাকত, কিন্তু এবার সেই রীতি বদলানো হয়েছে।
কিউআর কোড ও নজরদারি
- ডিজিটাল পরিচয়পত্র: এবার রিটার্নিং অফিসার থেকে শুরু করে রাজনৈতিক দলের এজেন্ট-সবার জন্য ‘কিউআর কোড’ যুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। এই কোড স্ক্যান করার পরেই ভেতরে ঢোকার অনুমতি মিলবে।
- পর্যবেক্ষক নিয়োগ: রাজ্যে অতিরিক্ত ১৬৫ জন গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। প্রতিটি গণনা কক্ষে একজন করে পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।
- মোবাইল নিষিদ্ধ: গণনা সংক্রান্ত পর্যবেক্ষক এবং মাইক্রো-অবজার্ভার ছাড়া আর কারও মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢোকার অনুমতি নেই।
- গণনা কেন্দ্রের ২০০ মিটার এলাকার মধ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা (পুরানো ১৪৪ ধারা) জারি করা হয়েছে। সেখানে কাউকেই জমায়েত করতে দেওয়া হবে না।
- স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগের প্রেক্ষিতে প্রতিটি ঘরে সিসিটিভি ক্যামেরা এবং এসি বসানোর কাজ চলছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না।
Falta Re-poll: ১০ জন্ম চেষ্টা করেও লাভ নেই, ফলতায় পুনর্নির্বাচন নিয়ে কমিশনকে তোপ অভিষেকের!
নির্বাচন কমিশনের এই কড়াকড়ি থেকে পরিষ্কার যে, গণনার দিন কোনওরকম বিশৃঙ্খলা বা কারচুপির অভিযোগ এড়াতে তারা বদ্ধপরিকর।


