Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর মুখেই বেতন বাড়ল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের। রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী ও পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির (Salary Hike) ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। উৎসবের মুখে মাসিক বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষাদফতরের।
কবে থেকে মিলবে বর্ধিত বেতন? (Salary Hike)
রাজ্য ক্যাবিনেট ও রাজ্যপালের অনুমোদন মেলার পর স্কুল শিক্ষাদপ্তরের প্লানিং অ্যান্ড বাজেট শাখা থেকে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকা সূত্রে জানা গিয়েছে, ১ অক্টোবর থেকেই কার্যকর হচ্ছে এই বর্ধিত বেতন কাঠামো। অধিকাংশ পদের ক্ষেত্রেই মাসিক বেতন একধাপে ৫,০০০ থেকে ৬,০০০ টাকা বেতন বাড়ানো হয়েছে।
নতুন বেতন কাঠামো:
- প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষক ও এসএসকে সহায়কদের বেতন ১১,৯৪১ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৬,৯৪১ টাকা
- উচ্চ প্রাথমিক পার্শ্বশিক্ষক ও এমএসকে শিক্ষকদের বেতন ১৫,৫২৩ টাকা থেকে বেড়ে দাঁড়াল ২০,৫২৩ টাকা
- শিক্ষাবন্ধুদের নতুন বেতন হচ্ছে ১৪,৯৫৪ টাকা
- স্পেশাল এডুকেটরদের বেতন বেড়ে হচ্ছে ১৯,৯২৪ টাকা
- পার্ট-টাইম উচ্চমাধ্যমিক শিক্ষকদের বেতন ২০,২১৮ টাকা
- অ্যাকাডেমিক সুপারভাইজারদের বেতন হচ্ছে ১৮,৭৮১ টাকা
- পিএ-কাম-ডিইও-দের বেতন ৫,০০০ টাকা করে বেড়ে হচ্ছে ১৯,৭৭৪ টাকা
মুখ্য শিক্ষক এবং ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের বেতন (Salary Hike) একলাফে ৬,০০০ টাকা বাড়ানো হয়েছে। মুখ্য শিক্ষকদের হয়ে দাঁড়িয়েছে ২২,১৭৮ টাকা এবং ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের বেতন হয়েছে ২৫,৬৯২ টাকা। ম্যানেজমেন্ট স্টাফদের ক্ষেত্রে বর্তমান বেতনের উপর ভিত্তি করে তিন ধাপে বেতন বাড়ানো হয়েছে।
আরও পড়ুন:Kolkata Weather: পুজোর আগেই বঙ্গে বর্ষার বিদায়, ফিরছে ভোরের কুয়াশা
২৫ হাজার টাকার নিচে মাসিক বেতন প্রাপ্তদের ৫,০০০ টাকা, ২৫ থেকে ৪০ হাজারের মধ্যে বেতন প্রাপ্তদের ৭,০০০ টাকা এবং ৪০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে থাকা কর্মীদের ১০,০০০ টাকা বেতন বাড়ানো হয়েছে। উৎসবের মরশুমে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী ও পার্শ্বশিক্ষকদের বড় ‘উপহার’ রাজ্য সরকারের। তবে নতুন সরকারের উপহার পেয়েও অভিযোগ সেই থেকেই গেল।
আরও পড়ুন: Ghatal Master Plan: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ ১২০০ কোটি টাকা!
মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বাজেটে ঘোষণা করেছিলেন, পার্শ্বশিক্ষক-সহ সমগ্র শিক্ষার কর্মী ও এসএসকে, এমএসকে শিক্ষকদের বেতন ১ আগস্ট থেকেই বৃদ্ধি (Salary Hike) করা হবে। অথচ দেখা গেল অক্টোবর থেকে সেই বেতন বাড়ানো হচ্ছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল অবশ্য জানান, সরকার নিজেদের কথা রাখতে পারলেন না, এটা অত্যন্ত বেদনার। এঁদের জন্য আগামী বাজেটে যাতে সম্মানজনক বেতন কাঠামো দেওয়া হয় তার জন্য সরকারকে অবশ্যই সচেষ্ট হতে হবে। আগামীতে পার্শ্বশিক্ষকদের ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে আনার দাবি জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী।


