Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের (Weather Update) ইঙ্গিত মিলছে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে তাপমাত্রা ও আর্দ্রতাও বাড়বে, ফলে গরমের অস্বস্তি আরও বাড়তে পারে।
ঘূর্ণাবর্ত তৈরি (Weather Update)
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী (Weather Update), ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি দক্ষিণ অসম থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই দুইয়ের মিলিত প্রভাবে রাজ্যের আবহাওয়া এখন বেশ অস্থির।
কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা (Weather Update)
আগামী দু’দিনে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারপর কয়েকদিন তাপমাত্রা খুব বেশি বদলাবে না, কিন্তু আর্দ্রতার কারণে গরমটা বেশি অনুভূত হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তবে অন্য অনেক জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে। ১৫ এপ্রিল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সতর্ক থাকা জরুরি।
আরও পড়ুন: Nababarsha 1433 Horoscope: নতুন বছর শুভ কাটবে কাদের? চ্যালেঞ্জের মুখোমুখি কারা?
১৬ এপ্রিল আরও কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করেছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কৃষক ও বাইরে কাজ করেন এমন মানুষদের বেশি সাবধান থাকতে বলা হয়েছে।


