Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই সময়টা ট্যুর ও ট্র্যাভেল বিজনেস-এ লাভ হতে পারে সংস্থা এবং গ্রাহক উভয় পক্ষের (Travel Stock)।
ট্যুর প্ল্যান সঙ্গে লাভের সুযোগ (Travel Stock)
গ্রীষ্মের দাবদাহে একদিকে যেমন মানুষের নাজেহাল অবস্থা তেমন আবার সেই গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করেন অনেকে। বহু মানুষ মনে করেন কোনও ট্র্যাভেল এজেন্সির সঙ্গে গেলে ঝামেলা কম হয়। থাকা, খাওয়া ট্রান্সপোর্ট এই সব নিয়ে কোনও ঝক্কি ঝামেলা নিজেদের পোহাতে হয় না। একবার ভরসাযোগ্য এজেন্সি পেলেই প্ল্যান সেট। তবে এখনকার জেন জি-র ভরসা আবার অনলাইন (Travel Stock)।
যতদিন যাচ্ছে বেড়াতে যাওয়ার প্রবণতা বর্তমান প্রজন্মের বাড়ছে আর তার পিছনে অনেক কারণ রয়েছে। সেই কারণ নিয়ে এখানে না আলোচনা করে বরং লাভের দিকটা নিয়েই আলোচনা করা যাক। তরুণ প্রজন্ম এজেন্সির ভরসায় না থেকে ট্রেন, প্লেনের টিকিট হোক বা হোটেল বুক সবটাই নিজেরা সেরে নিচ্ছে ফোনের ক্লিকে। আর এমন কিছু সংস্থা আছে যারা এই টুর প্লানের পাশাপাশি দিতে পারে ভাল রিটার্ন। সেরকমই তিন সংস্থার খোঁজ দিলেন বিশেষজ্ঞরা।

Thomas Cook
ভারতের মার্কেটে এই ট্রাভেল সংস্থা বেশ পরিচিত। কর্পোরেট ট্যুরও প্ল্যান করে এই সংস্থা। এছাড়াও রয়েছে ভিসা পরিষেবা থেকে শুরু করে বিদেশি মুদ্রার লেনদেন। প্রায় ৩০টি দেশে এরা পরিষেবা দিয়ে থাকে। গত এক বছরে এই সংস্থার রেভিনিউও বেড়েছে। ২০৬১ কোটি টাকা বেড়ে ২১৪৫ কোটি টাকা হয়েছে। খুব সম্প্রতি লং টার্ম রেটিং এবং কর্পোরেট ক্রেডিট রেটিং পেয়েছে সংস্থাটি। এই সংস্থার এই অগ্রগতি তাদের স্টকের দামেও উত্থান দেখাবে বলেই মনে করছেন এক্সপার্টরা (Travel Stock)।
IRCTC
রেল মন্ত্রকের অধীনে থাকা IRCTC রেল টিকিট বুকিং, ভ্রমণ প্যাকেজ এবং আরও নানা পরিষেবা দিয়ে থাকে। দূরপাল্লার ট্রেনে কেটারিং পরিষেবা দিয়ে থাকে রেল মন্ত্রকের অধীনে থাকা এই সংস্থা। নানা ধরনের এবং নানা বাজেটের ট্রাভেল প্যাকেজের সুবিধাও রয়েছে। গত এক বছরে সংস্থাটির রেভিনিউ এবং লাভের অঙ্কও বেড়েছে। ব্যবসার পরিধি বাড়ানোর কাজ করছে IRCTC. এর কদিন আগে পরিষেবা আরও উন্নত করতে এজেন্টিক এআই ব্যবহার করার পরিকল্পনা রয়েছে IRCTC-র।
আরও পড়ুন: Nababarsha 1433 Horoscope: নতুন বছর শুভ কাটবে কাদের? চ্যালেঞ্জের মুখোমুখি কারা?
Yatra Online
ভারতের অনলাইন ট্র্যাভেল সংস্থাগুলির মধ্যে বহুদিন থেকে জনপ্রিয় Yatra Online। এরাও নানা ধরণের পরিষেবা দিয়ে থাকে। একদিকে যেমন ট্র্যাভেল বুকিং এবং পর্যটন সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে তেমনই ব্যক্তিগত বুকিং ছাড়াও কর্পোরেট বুকিং-এরও সুবিধা রয়েছে। গত এক বছরে রেভিনিউ বেড়েছে এই সংস্থার। সব দিক থেকেই এদের ব্যবসা বৃদ্ধি পেয়েছে আর এর ইতিবাচক প্রভাব স্টকের দামে পর্বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Travel Stock)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


