Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও শহরজুড়ে ফিরছে (Weather Update) বর্ষার মেজাজ। টানা কয়েকদিন স্বস্তির পর ফের আকাশ মুখ ভার করছে। চলতি সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে সক্রিয় হয়ে উঠছে নতুন নিম্নচাপ, যার প্রভাবে পঞ্চমী থেকে শুরু হতে পারে ভারী বৃষ্টি। এমনটাই জানাচ্ছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)।
ইতিমধ্যেই জারি হলুদ সতর্কতা (Weather Update)
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই জারি হয়েছে (Weather Update) হলুদ সতর্কতা। তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া এবং দুই বর্ধমান। আগামী কয়েকদিন এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস (Weather Update)
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের আবহাওয়াতেও দেখা যাবে (Weather Update) অস্থিরতা। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার-এই তিন জেলায়ও বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাসে সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকাগুলিতে রবিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা আগামী কয়েকদিনে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটি দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে স্থলভাগে ঢুকতে পারে শনিবার। এর ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ করে পঞ্চমীতে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে দফায় দফায়।
বর্ষায় মাটি হতে পারে উৎসবের আনন্দ
অষ্টমীর দিকেও নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পূর্বাভাস মিলেছে, যা নবমী থেকে দশমীর আবহাওয়াকেও প্রভাবিত করতে পারে। ফলে পুজোর মাঝপথে খামোখা বর্ষায় মাটি হতে পারে উৎসবের আনন্দ। তবে দশমীর পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলেই ইঙ্গিত মিলছে।

আরও পড়ুন: Calcutta High Court : পার্থ-র জামিনের আবেদনের মামলার রায় ঘোষণা করবে হাইকোর্ট, পুজোর আগে মুক্তি?
উত্তাল সমুদ্র
সমুদ্রও থাকবে উত্তাল। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতি ৫০ থেকে ৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। এই অবস্থায় আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


