Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাখার তলায় বসে থাকলেই যে শরীর সুস্থ (Summer Food) থাকবে, তা নয়। যে হারে তাপমাত্রা বাড়ছে, তাতে শরীরকে ভিতর থেকে সুস্থ রাখা জরুরি। জল তো অনেক পরিমাণে খাবেনই রোজ কিন্তু তার সাথে কিছু খাবার খাবেন বেশি পরিমাণেই। খাবার গুলি খেলে এই বীভৎস গরমে সুস্থ থাকবেন আপনি। আজ বলবো এই গরমে যে খাবার গুলো সবসময় রাখবেন কাছে এবং বেশি পরিমাণে খাবেন। জেনে নিন।
দই (Summer Food)
প্রোবায়োটিক সমৃদ্ধ এই খাবার হজমশক্তি উন্নত করে, পেটের প্রদাহ কমায়, হাড় ও দাঁতের স্বাস্থ্য উন্নত করে এবং শরীরকে ঠান্ডা রাখে। গরমকালে ওজন কমাতে চাইলে টক দইকে অবশ্যই পাতে রাখুন।

ছাতু (Summer Food)
ছাতুর তৈরি পানীয় গ্রীষ্মকালের জন্য আদর্শ। এই পানীয় পেটকে ভর্তি রাখে এবং শরীরকে হাইড্রেটেড রাখে। এমনকী শরীরকে ঠান্ডা রাখে এবং দেহে পুষ্টির ঘাটতি পূরণ করে।

আরও পড়ুন: Summer Food: গরমে সুস্থ থাকুন জল ও সাথে এই ফল গুলি খেয়ে
ডাবের জল
গরমকালে সুস্থ থাকতে গেলে ডাবের জল খেতেই হবে। দেহে ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে ডাবের জল। হজমেও সহায়ক এই পানীয়।



