Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কথায় আছে ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’. যার সহজ (Richest Man Of India) বাংলা করলে দাঁড়ায় বাণিজ্যের মাধ্যমে বা ব্যবসা থেকে প্রচুর আয় ও লক্ষ্মী লাভ হয়। আর ব্যবসা করতে গেলে চাই তিনটি জিনিস। মূলধন, বুদ্ধি-পরিশ্রম ও সততা। তবেই হয়ে ওঠা যায় একজন সফল ব্যবসায়ী। সফল ব্যবসায়ীর সংজ্ঞা শুধু টাকার পরিমাপে হয়না, পরিচিত মহলের সুখ্যাতিতেও লুকিয়ে থাকে খানিকটা সফলতার উত্তর। আর ভারতবর্ষের সফল ব্যবসায়ীদের মধ্যে যে দুটি নাম উল্লেখযোগ্য তারা হলেন আদানি এবং আম্বানি। ব্যবসা করে টাকা উপার্জন করেন বহু ব্যবসায়ী। কিন্তু নিজের সংস্থাকে এবং নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত যারা করতে পেরেছেন ভারতবর্ষের বুকে, তাদের মধ্যে নিঃসন্দেহে এই দুটি নাম উল্লেখযোগ্য। কিন্তু এদের মধ্যে কার ঘরে বেশি ধন আছে? কে পৌঁছেছেন ধনী তালিকার সবথেকে শীর্ষে?
তালিকায় ওঠানামা (Richest Man Of India)
বিশ্বের ধনকুবেরদের তালিকায় সাম্প্রতিক (Richest Man Of India) সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গৌতম আদানি এখন বিশ্ব তালিকায় ১৯তম স্থানে উঠে এসেছেন, অন্যদিকে মুকেশ আম্বানি নেমে গিয়েছেন ২০তম স্থানে। এই অবস্থান পরিবর্তনের মূল কারণ হিসেবে উঠে এসেছে শেয়ারবাজারের ওঠানামা।
কত সম্পত্তি? (Richest Man Of India)
বিশেষজ্ঞদের মতে, আদানি ও আম্বানির সম্পদের বড় অংশই নির্ভর করে তাঁদের সংস্থার শেয়ারের দামের উপর। সম্প্রতি আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যেমন, আদানি পোর্টসের শেয়ার প্রায় ২.২ শতাংশ, আদানি গ্রিন ২.৪৪ শতাংশ, আদানি এন্টারপ্রাইজ ৩.০৬ শতাংশ, আদানি এনার্জি ৪.৮৬ শতাংশ এবং আদানি পাওয়ার ৫.৮৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই ধারাবাহিক উত্থানের প্রভাব সরাসরি পড়েছে গৌতম আদানির মোট সম্পদের উপর।

আদানি বনাম আম্বানি
অন্যদিকে, Reliance Industries-এর শেয়ারের দাম খুব সামান্য, মাত্র ০.১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে মুকেশ আম্বানির সম্পদ বৃদ্ধিও তুলনামূলকভাবে কম হয়েছে। তাঁর সম্পদ মাত্র ৭৬.৭ মিলিয়ন ডলার বেড়েছে, যা আদানির তুলনায় অনেকটাই কম।

আরও পড়ুন: Humayun Kabir Controversy: অভিষেককে খুন করার হুমকি, ফের বিতর্কে হুমায়ুন
এদিকে, বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় প্রথম ছয় জনের সম্পদ ২০০ বিলিয়ন ডলারেরও বেশি। এই তালিকার শীর্ষে রয়েছেন এলন মাস্ক। তাঁর পরেই রয়েছেন Larry Page, Jeff Bezos, Sergey Brin, Mark Zuckerberg এবং Larry Ellison। এছাড়াও তালিকায় উল্লেখযোগ্যভাবে জায়গা করে নিয়েছেন Michael Dell, Jensen Huang, Bernard Arnault এবং Jim Walton।


