Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার ভোর থেকেই আকাশ ঢেকে গেছে ঘন কুয়াশার চাদরে (Winter Weather)। উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলাতেই দেখা মিলেছে ঘন কুয়াশার দাপট। বাতাসে হালকা শিরশিরানি, যেন হেমন্তেই শীতের আগমনবার্তা। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশায় দৃশ্যমানতা নেমে এসেছে ২০০ মিটার পর্যন্ত।

তাপমাত্রা নামছে ধীরে ধীরে (Winter Weather)
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিনে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এরপরের তিনদিন তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকবে। অর্থাৎ পুরো সপ্তাহ জুড়েই বাংলাজুড়ে থাকবে হালকা শীতের ছোঁয়া।
কলকাতায় শীতের আভাস (Winter Weather)
রাজধানী কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যদিও দিনের বেলায় এখনো কিছুটা গরমের আমেজ রয়েছে, তবে ভোরে ও সন্ধ্যায় বাতাসে স্পষ্ট শীতের ছোঁয়া অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক ও আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা।
আবহাওয়ায় কোনও সতর্কতা নেই (Winter Weather)
চলতি সপ্তাহে বাংলার কোনও জেলায়ই বৃষ্টিপাত বা দুর্যোগের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং আকাশ থাকবে সম্পূর্ণ পরিষ্কার। শুধুমাত্র ভোরের দিকে কুয়াশার দাপট কিছুটা অসুবিধা তৈরি করতে পারে যানবাহনের দৃশ্যমানতায়।

দিল্লিতে মরশুমের শীতলতম রাত (Winter Weather)
শনিবার ছিল চলতি মরশুমের সবচেয়ে ঠান্ডা রাত দিল্লিতে। এক ধাক্কায় পারদ নেমে দাঁড়িয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় ৩.৩ ডিগ্রি কম। গত বৃহস্পতিবারই সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৫ ডিগ্রির নিচে, আর দুই দিনের ব্যবধানে আরও তীব্র হয়েছে শীতের আমেজ।
পূর্বের তুলনায় ঠান্ডা বেড়েছে (Winter Weather)
গত তিন বছরের তুলনায় এবার তাপমাত্রা পতন কিছুটা আগেই দেখা যাচ্ছে। ২০২৪ সালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি, ২০২৩ সালে ৯.২ ডিগ্রি এবং ২০২২ সালে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এবারও পারদ নামছে দ্রুত গতিতে, যা ইঙ্গিত দিচ্ছে তীব্র শীতের আগমনের।
পাহাড়ে তুষারপাত, সমতলে ঠান্ডা হাওয়া
উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলগুলোতে টানা তুষারপাতের জেরে সমতলেও বইছে শৈত্যপ্রবাহ। এর প্রভাব পড়ছে রাজধানী দিল্লিসহ সংলগ্ন এলাকায়। বর্তমানে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৩ ডিগ্রি কম।
আরও পড়ুন: Pumpkin Face Pack: পাকা কুমড়ো শুধু খাবেন না, মুখেও মাখুন…
বৃষ্টিহীন পরিষ্কার আকাশ, দূষণের আশঙ্কা
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকলেও কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। বাতাসের মানও “খারাপ” পর্যায়ে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।



