Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নাবালিকাকে যৌন হেনস্তা, শারীরিক ও মানসিক অত্যাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে তাঁর নামে। চলছে পকসো মামলা। আইনি জটে জড়িয়ে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন (RCB Pacer)। এবার ফেরার চেষ্টা শুরু করলেন পেসার যশ দয়াল। ২০২৬-২৭ মরসুমে উত্তরপ্রদেশ ছেড়ে ছত্তিশগড় দলের হয়ে খেলতে দেখা যাবে এই বাঁহাতি পেসারকে।
প্রাক্ মরসুম প্রস্তুতি শুরু (RCB Pacer)
ইতিমধ্যেই ছত্তিশগড় দলের প্রাক্ মরসুম প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন যশ (RCB Pacer)। কর্ণাটকের আলুরে নবনিযুক্ত হেড কোচ অময় খুরাসিয়ার তত্ত্বাবধানে চলছে এই প্রস্তুতি শিবির। বর্তমানে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। এই শিবিরে তাঁর সঙ্গে প্রবীণ সতীর্থ হিসেবে যোগ দিয়েছেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার জয়ন্ত যাদব এবং অলরাউন্ডার ধর্মেন্দ্রসিংহ জাদেজা।
উত্তরপ্রদেশের সঙ্গে সম্পর্কের ছেদ (RCB Pacer)
উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যশের সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছিল, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছিল উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগেই। প্রথমে গোরখপুর লায়ন্স দল তাঁকে ধরে রাখলেও নিলামের পর প্রকাশিত চূড়ান্ত স্কোয়াডে তাঁর নাম রাখা হয়নি। রাজ্য সংস্থায় নিজের ভবিষ্যৎ যে আর নেই, তা বুঝতে পেরে অন্য রাজ্যের পথ বেছে নেন এই পেসার। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, এনওসি হাতে পেলে অন্য রাজ্যের হয়ে ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেওয়া যায়।

আইপিএলে অনুপস্থিতি (RCB Pacer)
গত বছরের আইপিএল ফাইনালের পর থেকে ক্রিকেটে আর দেখা যায়নি যশকে। আইনি জটিলতা সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে ২০২৬ আইপিএলে তাঁকে ধরে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্টে তাঁকে খেলায়নি। সেই সময় আরসিবির ক্রিকেট ডিরেক্টর মো বোবাত স্পষ্ট জানিয়েছিলেন যে, বর্তমান পরিস্থিতিতে যশ দয়ালকে মাঠে নামানো ফ্র্যাঞ্চাইজির জন্য সঠিক সিদ্ধান্ত হত না।
আরও পড়ুন: Ferran Torres: ফেরান তোরেস কি সমকামী! সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড়
আইনি লড়াই (RCB Pacer)
মাঠে ফেরার পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যেতে হচ্ছে ২৭ বছর বয়সি এই পেসারকে। গাজিয়াবাদের এক মহিলা যশের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর অভিযোগ দীর্ঘ পাঁচ বছর সম্পর্কের নামে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক এবং আর্থিক প্রতারণা করেছেন যশ। ৬৯ ধারা অনুযায়ী এই মামলা দায়ের হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে। তবে এলাহাবাদ হাইকোর্ট যশ দয়ালকে গ্রেফতারি থেকে বেল দিয়েছে।



