Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ শেষ হয়ে যায় মাত্র দুই দিনেই। ইংল্যান্ড এই ম্যাচ জিতে দীর্ঘদিনের অধরা জয়ের স্বপ্ন বাস্তবায়িত করেছে (WTC)।
অস্ট্রেলিয়ার হারে ভারতের কোনও লাভ হলো? (WTC)
অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ শেষ হতে সময় লেগেছে মাত্র দুই দিন। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই শেষ বক্সিং ডে টেস্ট। শনিবার এমসিজিতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারায় ইংল্যান্ড। ঐতিহাসিক জয়। পরপর তিন টেস্ট জিতে ৩-০ তে সিরিজ ইতিমধ্যেই জিতেছে অস্ট্রেলিয়া। ঐতিহ্যশালী এমসিজিতে ব্যবধান কমায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে ২০১১ সালের পর এই প্রথম জয় পেল ইংল্যান্ড। আর এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন এসেছে তবে ইংল্যান্ডের তেমন কোনও সুবিধা হয়নি (WTC)।
এই জয়ে ইংল্যান্ডের পয়েন্টের শতকরা হার ২৭.০৮ থেকে বেড়ে হয়েছে ৩৫.১৯। তবে তাঁরা সপ্তম স্থানে রয়েছেন এখনও। ইংল্যান্ড মোট ৯টি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ৩টি ম্যাচ। অন্যদিকে হেরেছে ৫টি ম্যাচ ও ড্র করেছে ১টি ম্যাচ। অস্ট্রেলিয়া এই চক্রে প্রথম কোনও টেস্ট হারল। এর আগে টানা ৬টি ম্যাচ জিতে তাদের ১০০ শতাংশ পয়েন্ট ছিল। কিন্তু এবার তাদের পয়েন্টের শতকরা হার নেমে এসেছে ৮৫.৭১-এ। তবে তারা এখনও তাদের শীর্ষ স্থান ধরে রেখেছে। পয়েন্টের শতকরা হারের পতন হয়েছে।

আরও পড়ুন: Pakistan: অর্থনীতি তলানিতে,পাকিস্তানে চরম ‘ব্রেন ড্রেন’: দেশ ছাড়ছেন দক্ষ নাগরিকরা
পয়েন্টের শতকরা হার ৭৭.৭৮ নিয়ে নিউ জিল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকা রয়েছে তৃতীয় স্থানে। শ্রীলঙ্কা ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে এবং পাকিস্তান ৫০.০০ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ভারতের পয়েন্টের শতকরা হার ৪৮.১৫, তারা রয়েছে ষষ্ঠ স্থানে। ভারত ৯টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ জিতেছে ও ৪টি ম্যাচ হেরেছে। ১টি ম্যাচ ড্র।
মেলবোর্নে ম্যাচটি ছিল কম স্কোরের। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৫২ এবং দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে অলআউট হয়। অন্যদিকে ইংল্যান্ড ১৭৫ রানের লক্ষ্য ৬ উইকেট হারিয়ে পূর্ণ করে। পিচে অতিরিক্ত ঘাস থাকার কারণে পেসারদের দাপট ছিল এবং দ্রুত উইকেট পড়তে থাকে। তবে শেষ ইনিংসে ইংল্যান্ড দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় এবং নিজেদের জয় নিশ্চিত করে। মাত্র দু’দিনেই শেষ হয়ে যায় অ্যাশেজের চতুর্থ টেস্ট (WTC)।


