Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাড়ির লাগোয়া জমি নিয়ে (Yusuf Pathan) প্রায় ১৪ বছরের বিতর্কে নতুন মোড়। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের আবেদনে সাড়া দিয়ে বডোদরায় তাঁর বাড়ির পাশে থাকা ৯৭৮ বর্গমিটার জমির মধ্যে ৫০০ বর্গমিটার বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুজরাতের বিজেপি সরকার। বাকি ৪৭৮ বর্গমিটার জমি বর্তমান বাজারদরের ৫৫ শতাংশ মূল্যে কেনার সুযোগ পাবেন তিনি। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
আবেদনে সম্মতি (Yusuf Pathan)
বডোদরা পুরসভার কমিশনার অরুণ মহেশ বাবু (Yusuf Pathan) জানিয়েছেন, বাড়ি লাগোয়া জমিটি পাওয়ার জন্য আবেদন করেছিলেন ইউসুফ। রাজ্য সরকার সেই আবেদনে সম্মতি দিয়েছে। তবে জমি হস্তান্তরের চূড়ান্ত প্রক্রিয়া এখনও স্থির হয়নি। পুরসভার স্ট্যান্ডিং কমিটি এবং সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে।
বিতর্কের সূত্রপাত
এই জমি নিয়ে বিতর্কের সূত্রপাত প্রায় ১৪ বছর আগে। পুরসভার অভিযোগ ছিল, তাদের মালিকানাধীন জমিতে দেওয়াল তুলে সেটিকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করছিলেন পাঠান। ২০১২ সালে জমিটি কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও পরবর্তী সময়ে সেই অনুমোদন বাতিল হয়। জমি দখল সংক্রান্ত মামলায় গুজরাত হাই কোর্টও তাঁকে দোষী সাব্যস্ত করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: Mohan Bhagwat: ভারতে ‘রেজিম চেঞ্জ’-এর চেষ্টা চলছে? দশেরার মঞ্চে বড় সতর্কবার্তা ভাগবতের!
ইউসুফের বক্তব্য ছিল, বাড়ির পাশের ফাঁকা জমি তাঁর ও পরিবারের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছে। বডোদরার তান্ডলজা এলাকায় ওই বাড়িতে তাঁর পরিবারের পাশাপাশি ভাই ইরফান পাঠানও থাকেন।


