Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার বড় ধাক্কা খাবার পর মঙ্গলবার মার্কেট কেমন থাকে সেই দিকেই তাকিয়ে রয়েছেন লগ্নিকারীরা (Stocks)।
মঙ্গলে ভরসা আইটি স্টক (Stocks)
মাসের শুরুর ট্রেডিং সেশন কেমন থাকে সেই দিকেই তাকিয়ে ছিল সবাই। প্রথম ট্রেডিং সেশনের শুরুটা ঝিমিয়ে শুরু করলেও শেষবেলায় ব্যাপক পতনের মুখে পড়তে হয় দালাল স্ট্রিটকে। দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স শেষবেলায় এসে কার্যত মুখ থুবড়ে পড়ে (Stocks)।
সোমবারের এই পতনের পিছনে একাধিক কারণকে দায়ী করেছেন বিশ্লেষকরা। যার মধ্যে অন্যতম হল পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি হওয়া নিয়ে যে অনিশ্চিয়তা তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব পড়েছে স্টক মার্কেটের উপর। নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে লগ্নিকারীদের মধ্যে। তবে সোমবার মার্ককেট ডাউন থাকলেও আইটি সেক্টরে বড় লাফ দেখা গেছে। ২ জুন তেমনই কয়েকটি স্তো বেছে নিচ্ছেন বিশেষজ্ঞরা।
INFY (Infosys Ltd)
এই আইটি সংস্থার স্টকের উপর ভরসা রাখছেন বিশ্লেষকরা। শেয়ার বাজার সামগ্রিকভাবে দুর্বল থাকলেও এই সংস্থার বৃদ্ধি হয়েছে ব্যাপক। বাকি আইটি সেক্টরের সংস্থাকে পিছনে ফেলে এর বৃদ্ধি হয়েছে প্রায় ৪.৩৮ শতাংশ। ইনস্টিটিউশনাল অ্যাকুমুলেশনের ইঙ্গিত এটি। গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় একদিনের উত্থান সর্বোচ্চ। এই সংস্থার স্টক কিনবেন: ১২০১। টার্গেট: ১২২৫। স্টপ লস: ১১৯৫।

আরও পড়ুন: Social Media Ban: ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা মালয়েশিয়ায়
TCS (Tata Consultancy Services)
টিসিএস নতুন অংশীদারিত্বের ঘোষণা করেছে Mistral AI-এর সঙ্গে Enterprise AI Solutions তৈরির জন্য। টিসিএস-এর ৭০০০ কোটি টাকার বিনিয়োগের সিদ্ধান্ত লং টার্মে AI Infrastructure-এর প্রতি তাদের আস্থার ইঙ্গিত দিচ্ছে আর সব দিক খতিয়ে দেখে এই সংস্থার স্টকের উপর ভরসা রাখছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টক কিনবেন: ২৩৩৫। টার্গেট: ২৩৭০। স্টপ লস: ২৩০০।
TECHM (Tech Mahindra Ltd)
সোমবার এই সংস্থার স্টকের দাম বেড়ে পৌঁছে গেছিল ১৫৫৪-এ। যা নিফটি আইটি-র বড় শেয়ারগুলির বৃদ্ধির মধ্যে অন্যতম। এই কোমপানির উপর ভরসা বাড়ছে অপারেটিং মার্জিন দেখে। যা ১৭.০২ শতাংশ হয়েছে। এই সংস্থার স্টক কিনবেন: ১৫৬০। টার্গেট: ১৫৭২। স্টপ লস: ১৫৪৮ (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


