Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১ শতাংশ বেড়ে হয়েছে ৮১ ডলার, এখন দেখার প্রথম দিন কেমন কাটে সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে (Gift Nifty)।
মার্কেট নিয়ে বাড়ছে আশা (Gift Nifty)
আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ফের আরেকবার বেড়েছে সোমবার। সুইজারল্যান্ড ইরান এবং আমেরিকার শান্তি বৈঠকে মাঝ পথে উঠে যান ইরান প্রতিনিধিরা বলেই সূত্রের খবর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হামলার হুঁশিয়ারির জেরেই এমনটা হয়েছে বলেই জানা যাচ্ছে। আর এর প্রভাবেই ফের জ্বালানি তেলের দাম বেড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বৈঠক ছেড়ে চলে যাওয়ায় শান্তি বৈঠক শেষ হয়নি (Gift Nifty)।
সোমবার ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১ শতাংশ বেড়ে হয়েছে ৮১ ডলার। অন্য দিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৩ শতাংশ বেড়ে হয়েছে ৭৮ ডলার। এই পরিস্থিতিতে সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে ভারতের শেয়ার বাজারের পরিস্থিতি কেমন থাকবে সে দিকে তাকিয়ে রয়েছেন লগ্নিকারীরা এবং বিশেষজ্ঞরা।
গত সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনের মধ্যে চার সেশনেই বৃদ্ধি হয়েছে সেনসেক্স ও নিফটি৫০-র আর এর ফলে নতুন করে আশার এল দেখছিলেন লগ্নিকারীরা। শেষ ট্রেডিং সেশনে নিফটি৫০ কমেছিল ০.৬৪ শতাংশ এবং সেনসেক্স কমেছিল ০.৭৮ শতাংশ। তবুও সাপ্তাহিক পারফরম্যান্সের নিরিখে বৃদ্ধি দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বৃদ্ধি হাসি ফুটিয়েছিল লগ্নিকারীদের মধ্যে (Gift Nifty)। তবে এই সপ্তাহে কি আবার পতনের মুখে পড়তে পারে দালাল স্ট্রিট?
আরও পড়ুন: Cabo Verde vs Uruguay: কাবো ভার্দের রূপকথার অভিযান, উরুগুয়েও থামল তাদের সামনে
এ সপ্তাহেও বৃদ্ধি দিয়েই শুরু করতে পারে সেনসেক্স ও নিফটি৫০ এবং সেটাই করেছে। গিফ্ট নিফটি এবং এশিয়ার বৃহৎ অর্থনীতিগুলির বাজারের পরিস্থিতি দেখে এই আশা রাখছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ আর সেই আশায় পূর্ণ হয়েছে। গিফ্ট নিফটি এ দিন বেড়েছে ৬৫ পয়েন্ট বা ০.২৭ শতাংশ।
এর পাশাপাশি এশিয়ার বিভিন্ন বাজারও পজিটিভে রয়েছে। জাপানের নিক্কেই ২২৫ ইনডেক্স ১.৮২ শতাংশ বেড়েছে সোমবার। টপিক্স বেড়েছে ১.২৮ শতাংশ। এর পাশাপাশি দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারের সূচক কোসপি বেড়েছে ১.৫৮ শতাংশ। তবে সেই দেশে স্মল ক্যাপ ইনডেক্স কমেছে। অস্ট্রেলিয়ার মার্কেটেও বৃদ্ধির হার কম। এখন দেখার এই সব প্রভাবের কারণে দালাল স্ট্রিটের হাল কেমন থাকে আজ সারাদিন (Gift Nifty)।


