Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: দেখতে দেখতে পেরিয়ে গেছে দীর্ঘ সাত দশক। ১৯৫৩ সালে মাত্র ৬৮ জন কর্মীকে নিয়ে পথচলা শুরু হয়েছিল। কর্মচারীদের অধিকার রক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় ঐক্যের বার্তা নিয়ে পথ চলা ‘ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন’ (Income Tax Employees) পদার্পণ করল ৭৫ বছরে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ২০২৬ সালজুড়ে একগুচ্ছ মানবিক ও সামাজিক কর্মসূচির রূপরেখা তৈরি করেছে সংগঠন।
বছরব্যাপী উদযাপন
বুধবার সকালে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে এই বছরব্যাপী উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর কলকাতার ঐতিহ্যবাহী মহাজাতি সদনে আয়োজিত এক বিশেষ অধিবেশনে সংগঠনের ইতিহাস, গৌরবময় আন্দোলন এবং ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন কার্যকর্তারা। এই ঐতিহাসিক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুমিত বোস এবং শ্রী ভাস্কর ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শ্রী জয়দেব বড়ুয়া এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে সভাটি পরিচালনা করেন আইটিইএফ (Income Tax Employees)-এর বেঙ্গল সার্কেলের সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত চক্রবর্তী।

জনকল্যাণমুখী উদ্যোগ
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সাল জুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচির মাধ্যমে এই প্লাটিনাম জুবিলি উদযাপন করা হবে। শুধু নিজেদের দাবি-দাওয়া বা অধিকারের লড়াই নয়, সমাজের প্রতি দায়বদ্ধতাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে (Income Tax Employees)। বিশেষ করে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে আগামী ১০ জুলাই থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে মেগা রক্তদান শিবির, নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবিরের মতো একাধিক জনকল্যাণমুখী উদ্যোগ। একই সঙ্গে আমজনতার অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারও চালানো হবে।
আরও পড়ুন: Bulldozer Action: বেআইনি নির্মাণ রুখতে কড়া কলকাতা পুরসভা: জারি বুলডোজার অ্যাকশন
সভার সমাপনলগ্নে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের বিশেষভাবে আপ্লুত করে। সংগঠনের কর্মকর্তারা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে জানান, অতীতের মতো আগামী দিনেও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, সামাজিক উন্নয়ন এবং আর্ত মানুষের সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে আয়কর কর্মচারী ফেডারেশন (Income Tax Employees)।


