Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রতীক্ষার অবসান। কলকাতা মেট্রোর(Kolkata Metro)অরেঞ্জ লাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ চিংড়িহাটা অংশের এলিভেটেড করিডোরের সংযুক্তিকরণের কাজ অবশেষে সম্পূর্ণ। দীর্ঘদিনের জট কাটিয়ে এবার দ্রুত এগোচ্ছে প্রকল্পের পরবর্তী কাজ।
দু’বছরের জট, তিন মাসেই সমাধান(Kolkata Metro)
বেলেঘাটা থেকে পরবর্তী স্টেশন ‘গৌর কিশোর ঘোষ’ পর্যন্ত মেট্রোপথের একটি গুরুত্বপূর্ণ অংশে দু’বছরেরও বেশি সময় ধরে কাজ আটকে ছিল। তবে গত ১৫ মে থেকে ফের জোরকদমে কাজ শুরু হয়। মাত্র তিন মাসের মধ্যে সেই অসম্পূর্ণ অংশের কাজ শেষ করা হয়েছে।

১৭ দিনেই বসানো হল ৮ গার্ডার(Kolkata Metro)
রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL-এর উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় চলে কাজ। মাত্র ১৭ দিনের মধ্যে নিচ থেকে অতিরিক্ত সাপোর্ট দিয়ে আরও আটটি গার্ডার বসানো হয়। এর ফলে চিংড়িহাটা অংশের গুরুত্বপূর্ণ এলিভেটেড করিডোরের সংযোগ সম্পূর্ণ হয়েছে। করিডোরের সংযুক্তিকরণ সম্পূর্ণ হওয়ার পর এবার শুরু হবে পরবর্তী ধাপ। পুরো করিডোর প্রস্তুত হলে পাতানো হবে ট্র্যাক বা রেললাইন। এরপর বসানো হবে সিগন্যালিং ব্যবস্থা। সবশেষে শুরু হবে ট্রায়াল রান।

আরও পড়ুন: Teacher Protest: সেনসাসের চাপে শিক্ষকতা! হাইকোর্টের বিকল্প পরামর্শ?
বড়দিনেই পরিষেবা চালুর টার্গেট(Kolkata Metro)
মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য, সব কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে ২৫ ডিসেম্বর, বড়দিনের মধ্যেই অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে আইটি সেন্টার বা সেক্টর ফাইভ পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু করা। অরেঞ্জ লাইনের এই অংশ চালু হলে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো যোগাযোগ আরও সহজ হবে। কলকাতা ও সংলগ্ন এলাকার বিপুল সংখ্যক যাত্রীর যাতায়াতে আসতে পারে বড় পরিবর্তন।
আরও পড়ুন: Rain Alert: আবহাওয়ার তোলপাড় করা খবর, নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টির দাপট


