Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: স্মার্টফোন নেই, অ্যাপ ব্যবহারে অভ্যস্ত নন, আবার কোথাও অ্যাপ বা ইন্টারনেট পরিষেবায় সমস্যা—এমন নানা কারণে এলপিজি গ্যাসের ই-কেওয়াইসি(E-KYC) নিয়ে চরম সমস্যায় পড়েছিলেন বহু গ্রাহক। ১৬ অগস্টের মধ্যে আধারভিত্তিক ফেস আইডি যাচাই বাধ্যতামূলক করা হলেও শেষপর্যন্ত সময়সীমা বাড়িয়ে ২৩ অগস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ফলে কিছুটা স্বস্তি মিললেও ভর্তুকি নিয়ে আশঙ্কা কাটছে না।
ই-কেওয়াইসি নিয়ে বাড়ছে ভোগান্তি(E-KYC)
ইনডেন, এইচপি এবং ভারত গ্যাসের গ্রাহকদের জন্য আধারভিত্তিক ফেস আইডি যাচাইয়ের প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইনে সংশ্লিষ্ট গ্যাস সংস্থার অ্যাপের মাধ্যমে এই কাজ করা যায়। তবে অনেক গ্রাহক অ্যাপ ডাউনলোড বা ডিজিটাল প্রক্রিয়ায় স্বচ্ছন্দ নন। তার উপর কোথাও কোথাও অ্যাপ এবং ইন্টারনেট পরিষেবায় প্রযুক্তিগত সমস্যাও দেখা দিচ্ছে। ফলে ডিস্ট্রিবিউটর অফিস ও পরিষেবা কেন্দ্রে দীর্ঘ লাইন পড়ছে।

ছুটির দিনেও পরিষেবা(E-KYC)
গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ১৫ অগস্ট ছুটির দিনেও বহু গ্যাস ডিস্ট্রিবিউটর অফিস দুপুর ১২টা থেকে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। অনলাইনে কাজ করতে না পারলে সরাসরি ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে ই-কেওয়াইসি করা যাবে। সেক্ষেত্রে সঙ্গে রাখতে হবে আধার কার্ড এবং প্রয়োজনীয় গ্যাস সংযোগের তথ্য।

ভর্তুকি নিয়ে আতঙ্ক(E-KYC)
ই-কেওয়াইসি সম্পূর্ণ না করলে ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে—এই আশঙ্কাতেই গ্রাহকদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। কেওয়াইসি না থাকলে বাজারদরে সিলিন্ডার কিনতে হতে পারে বলেও দাবি উঠেছে। ফলে একদিকে সময়সীমা নিয়ে বিভ্রান্তি, অন্যদিকে ভর্তুকি হারানোর আশঙ্কা—দুইয়ের চাপে গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: Sister Nivedita: বজ্রচিহ্নে শক্তি ও আত্মত্যাগের বার্তা, ভগিনী নিবেদিতার পতাকার নেপথ্যে কী ছিল?
২৩ অগস্ট পর্যন্ত নজর
আধারভিত্তিক যাচাইয়ের জন্য গ্যাস সংস্থার নির্দিষ্ট অ্যাপের পাশাপাশি ‘আধারফেসআরডি’ অ্যাপের প্রয়োজন হতে পারে। অনলাইন পদ্ধতিতে সমস্যা হলে অফলাইনেও ডিস্ট্রিবিউটরের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ রয়েছে। এখন ২৩ অগস্টের মধ্যে কত শতাংশ গ্রাহকের ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়, সেটাই দেখার।
আরও পড়ুন: Pak Spy Arrest: স্বাধীনতা দিবসের আগে কোচবিহারে ধরপাকড়, পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার ৩


