Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: ফের বিমান দুর্ঘটনা। প্রশিক্ষণ চলাকালীন আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান(IAF)! বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ঘটনায় আহত হয়েছেন বিমানে থাকা দুই পাইলট। তবে কেউ হতাহত হননি বলে খবর।
ফের বিমান দুর্ঘটনা(IAF)
সূত্রে খবর, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ প্রয়াগরাজের রামবাগ এলাকায় কেপি কলেজের কাছে প্রশিক্ষণের সময় বায়ুসেনার একটি বিমান(IAF) ভেঙে পড়ে। বিমানে দু’জন পাইলট ছিলেন। শেষ মুহূর্তে তাঁরা প্যারাশুট বেঁধে বিমান থেকে নীচে লাফ দেওয়ায় প্রাণে বেঁচে যান। বিমানটি গোত্তা খেতে খেতে আছড়ে পড়ে একটি পুকুরে।

কী ভাবে ঘটল দুর্ঘটনাটি?(IAF)
ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মাঝ-আকাশে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। পৌঁছেছে দমকল ও উদ্ধারকারী দল। ভেঙে পড়া ওই বিমানটি চালাচ্ছিলেন গ্রুপ ক্যাপ্টেন প্রবীণ আগরওয়াল এবং গ্রুপ ক্যাপ্টেন সুনীলকুমার পাণ্ডে। দু’জনেই বেশ আহত হয়েছেন। দুই পাইলটকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Assam: জনজাতির সংঘর্ষে উত্তপ্ত অসম, বন্ধ ইন্টারনেট পরিষেবা
অতীতেও বিমান দুর্ঘটনা
প্রসঙ্গত উল্লেখ্য, বায়ুসেনার বিমান দুর্ঘটনার ঘটনা এই প্রথমবার নয়, সাম্প্রতিক সময়ে দেশে নানা প্রান্তে বায়ুসেনার বিমান দুর্ঘটনার খবর সামনে এসেছে। এর আগে গত বছরের নভেম্বর মাসে দুবাইতে এক এয়ারশোতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার যুদ্ধবিমান তেজস। ওই এয়ারশোতে কৌশল দেখানোর সময় দুর্ঘটনার জেরে মৃত্যু হয় বায়ুসেনার এক পাইলটের। এছাড়াও ওই মাসেই একটি পিলাটাস পিসি-৭ বেসিক প্রশিক্ষণ বিমান চেন্নাইয়ের তাম্বারামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুন: Jagannatha Temple Puri: জগন্নাথ মন্দিরে বোমা ফেলার হুমকি! আটক এক সন্দেহভাজন


