Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: স্বাধীনতা দিবসের আগে কোচবিহারে (Pak Spy Arrest) বড়সড় সাফল্য রাজ্য পুলিশের STF-এর। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাহেবগঞ্জ এলাকা থেকে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। STF-এর প্রাথমিক সন্দেহ, ধৃতরা এদেশে থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI-এর হয়ে কাজ করছিল।
কীসের সঙ্গে যোগ? (Pak Spy Arrest)
তদন্তকারীদের অভিযোগ, ধৃতরা ভারতীয় মোবাইলের (Pak Spy Arrest) সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচারের সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি জাল নোট তৈরির চক্রের সঙ্গেও তাদের যোগ থাকতে পারে বলে STF সূত্রে দাবি করা হয়েছে।
আরও কয়েকজনের সন্ধান (Pak Spy Arrest)
ধৃত তিনজনের সঙ্গে এর আগে পাকিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া রানা রউফের কোনও যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রানা রউফকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের সন্ধান পাওয়ার দাবি করেছে STF, যাদের সঙ্গে পাকিস্তানি গুপ্তচর সংস্থার যোগ থাকার সন্দেহ রয়েছে।
আরও পড়ুন: Sister Nivedita: বজ্রচিহ্নে শক্তি ও আত্মত্যাগের বার্তা, ভগিনী নিবেদিতার পতাকার নেপথ্যে কী ছিল?
অন্যদিকে, চলতি মাসের গোড়ায় বর্ধমান থেকে হামিম মণ্ডলকে গ্রেফতারের পর তাঁর বান্ধবী অর্পিতা সরকার এবং সহযোগী আদিত্য সিংকেও গ্রেফতার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে জঙ্গি-যোগের অভিযোগ রয়েছে। ফলে অল্প সময়ের ব্যবধানে রাজ্যে একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার ঘিরে নিরাপত্তা ও গোয়েন্দা মহলে তৎপরতা বেড়েছে।
কোচবিহারে গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এবং তাদের সঙ্গে কোনও আন্তর্জাতিক নেটওয়ার্কের যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে STF।


